ইসলামী ব্যাংকে এস আলমের আমলে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার নিয়োগ!

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সাড়ে আট বছরে কোনো ধরনের বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮ হাজার ৫৪২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে।

২০১৭ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে যাওয়ার পর নিয়মবহির্ভূতভাবে মোট ১০ হাজার ৮৩২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। 

নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ৭৫ শতাংশ বা ৮ হাজার ৯৯ জনই চট্টগ্রাম জেলার বাসিন্দা। যার মধ্যে ৫ হাজার ১৪৮ জনের বাড়ি এস আলমের নিজ উপজেলা পটিয়ায়। 

প্রার্থীদের জীবনবৃত্তান্ত বা সিভি সংগ্রহ করা হতো এস আলমের চট্টগ্রাম ও পটিয়ার বাসভবনে রাখা বিশেষ বাক্সের মাধ্যমে। 

তারল্য সংকট কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই নতুন এক কারিগরি ও আইনি সংকটে পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। ২০১৯ সালে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফিসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবা বাবদ...
দেশের এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বর্তমানে এ ব্যবস্থায় খোলা মোট ব্যাংক হিসাবের প্রায় অর্ধেকই নারীদের নামে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ...
খেলাপি ঋণ কমাতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। কারণ টাকা আদায়ে দেরি হলে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। এদিকে,...
দেশের বাইরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে কৌশলগত কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ ব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স। অগ্রাধিকার দেওয়া হচ্ছে ২'শ কোটি টাকার বেশি খেলাপি ঋণ এবং বিদেশে অর্থ...
 বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় পরিণত হচ্ছে কাতারের রাজধানী দোহা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হয়েছে দোহা চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসর। দোহা...
গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের মধ্যে রামদা ও কুড়াল হাতে মহড়া এবং হাসপাতালে আগুন দেওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের...
দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময়, সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর