অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ: কনজুমারস ফোরাম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

গেল অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। রোববার কনজুমারস ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অক্টোবর মাসে ১৫টি পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম, যা গড়ে ১১ দশমিক ৭২ শতাংশ। মসলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি, জিরার দাম বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ। 

পেঁয়াজ, রসুন ও আদার দাম ৭ দশমিক ৭৯ শতাংশ এবং জ্বালানি তেলের দাম ৬ দশমিক ০২ শতাংশ বেড়েছে। 

এছাড়াও বেড়েছে চিনি, ভোজ্য তেল ও ডালডার দাম। গেল মাসে চালের দাম বেড়েছে গড়ে ২ দশমিক ৬২ শতাংশ। 

এর আগের মাস সেপ্টেম্বর মাসেও নিত্যপণ্যের মূল্য ৩ দশমিক ১৩ শতাংশ বেড়েছিল। তবে শাক-সবজি এবং স্বর্ণ-রূপার দাম কিছুটা কমেছে।

দেশের বাজারেও সোনার দাম কমেছে টানা তিন দফা বাড়ার পর। এবার সোনার প্রতি ভরিতে সর্বোচ্চ কমেছে ২ হাজার ৭৪১ টাকা। আজ শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
চলতি সপ্তাহে টানা দুই দফায় স্বর্ণের দাম বেড়েছে সাড়ে ৬ হাজার টাকা। আজ বুধবার প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৩২৪ টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন -বিইআরসি। এ নিয়ে চলতি বছরের ১০ মাসে বাড়ানো হয়েছে ৭৫৪ টাকা।
দুর্নীতির কারণে দেশের সমবায় সমিতিগুলো তাদের অতীতের অবস্থান হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা ও...
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মেডিকেল সাপোর্ট নিশ্চিত করার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি...
অতীতে অসত্য তথ্য প্রবাহের কারণে মানুষের অনাস্থা তৈরি হয়েছে। তাই তথ্যের স্বচ্ছতা নিয়ে জনগণ যেন প্রশ্ন তুলতে না পারে, সে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার রাজধানীতে পরিসংখ্যান দিবসের আলোচনায়...
চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান তৈরি করবেন তরুণরা । এমন লক্ষ্য নিয়ে নতুন উদ্যোগ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় তরুণ উদ্যোক্তাদের ঋণের পাশাপাশি দেয়া হবে অনুদানও। নির্বাচিত একজন...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর