সাফ চ্যাম্পিয়নশিপের স্বাস্থ্যসেবার দায়িত্বে মাদানী এভিনিউর ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মেডিকেল সাপোর্ট নিশ্চিত করার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দেবে হসপিটালটি।

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মেডিকেল সাপোর্ট নিশ্চিত করার দায়িত্ব পেয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা দেবে হসপিটালটি।

সাফ নির্ধারিত মেডিকেল চাহিদা অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে দেশী-বিদেশী সকল খেলোয়াড় ও দর্শকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে থাকছে ৩টি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (এএলএস) অ্যাম্বুলেন্স, ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৪ জন নার্স এবং ৮ জন হেলথকেয়ার প্রফেশনাল। 

এ ছাড়া মাঠ কিংবা দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় থাকছে পৃথক মেডিকেল রুম। পাশাপাশি মাঠেই প্রস্তুত রাখা হয়েছে ফার্স্ট এইডসহ ২টি এইডি, হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।

বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। সাফ আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণে চিকিৎসাসেবা প্রদানের এই উদ্যোগ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালকে আন্তর্জাতিক মানের মেডিকেল প্রোটোকল ও জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় আরও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে এমন প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

 

 

গেল অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। রোববার কনজুমারস ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান তৈরি করবেন তরুণরা । এমন লক্ষ্য নিয়ে নতুন উদ্যোগ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় তরুণ উদ্যোক্তাদের ঋণের পাশাপাশি দেয়া হবে অনুদানও। নির্বাচিত একজন...
আজ রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ কথা জানান।
রক্ষণাবেক্ষণ শেষে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি টার্মিনালে পুনরায় রিগ্যাসিফিকেশন শুরু হয়েছে। এতে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক ধারায় ফিরেছে এবং শনিবার রাত ৮টা পর্যন্ত...
অতীতে অসত্য তথ্য প্রবাহের কারণে মানুষের অনাস্থা তৈরি হয়েছে। তাই তথ্যের স্বচ্ছতা নিয়ে জনগণ যেন প্রশ্ন তুলতে না পারে, সে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার রাজধানীতে পরিসংখ্যান দিবসের আলোচনায়...
নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল ব্যান্ডরোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুজনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে শিবপুর উপজেলার কামরাবো বাজারে এ অভিযান পরিচালনা করা হয়...
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনায় বিষ বিক্রেতাসহ এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার  অভিযান চালিয়ে সুন্দরবনের ছোট জোংড়া খাল থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।  
আগামী দুই বছরের জন্য অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম। রোববার সংগঠনটির দশম বার্ষিক সাধারণ সভা...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর