দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32)। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লেসহ বিভিন্ন ফিচারযুক্ত ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। পেছনে তিনটি ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
গিগাএক্স ওয়াই৩২-এ রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ভিডিও দেখা ও বিভিন্ন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে পাওয়া যাবে সাবলীল অভিজ্ঞতা।
স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ অক্টা-কোর প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটি দৈনন্দিন যোগাযোগ, বিনোদন ও মাল্টিটাস্কিংয়ের উপযোগী করে তৈরি করা হয়েছে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি। পাশাপাশি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ও ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।
ধুলাবালি ও পানি থেকে সুরক্ষায় স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে আইপি৬৪ রেটিং। নিরাপত্তার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। এ ছাড়া এতে রয়েছে ফোরজি নেটওয়ার্ক, ব্লুটুথ ৫.০ এবং আলাদা মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা।
গিগাএক্স ওয়াই৩২ স্মার্টফোনটি স্লিক ব্ল্যাক, স্যাফায়ার ব্লু ও অটাম অরেঞ্জ—এই তিনটি রঙে পাওয়া যাবে। এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ১৬ হাজার ৯৯৯ টাকা।
নতুন এ মডেলের মাধ্যমে ক্যামেরা, ডিসপ্লে, পারফরম্যান্স ও ব্যবহারিক সুবিধার সমন্বয়ে স্মার্টফোন বাজারে নতুন বিকল্প নিয়ে এসেছে জিডিএল।


