‘বেক্সিমকো ফার্মা পরিবেশবান্ধব কারখানা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত’

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯:৩৭ পিএম

বেক্সিমকো ফার্মা পরিবেশবান্ধব কারখানা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ওষুধ উৎপাদনে পরিবেশের ক্ষতি হয় এমন কোনো উপাদান ব্যবহার করা হয় না বলে জানিয়েছেন কারখানার চীফ অপারেশন অফিসার রাব্বুর রেজা। তিনি আজ বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় বেক্সিমকো ফার্মা কারখানায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় রাব্বুর রেজা বলেন, ‘স্বাস্থ্যের সঙ্গে পরিবেশের সম্পর্ক রয়েছে। আমরা যে ওষুধ উৎপাদন করি তার প্রতিটি ধাপে পরিবেশকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মনে করা হয়। টেকসই কোম্পানি, টেকসই দেশের সঙ্গে একাত্মতা করে আমরা নেতৃত্ব দিতে চাই। আমরা বিশ্বের অন্যতম কোম্পানি ও বাংলাদেশে প্রথম হিসেবে ওষুধ উৎপাদনে সিএফসি গ্যাস ব্যবহার পরিহার করেছি।’

এর আগে, কারখানা কর্তৃপক্ষের উদ্যোগে পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কারখানা প্রাঙ্গণে দুজন অস্ট্রেলিয়ান অতিথি ল নাগুয়ান ও নীল বাডইনসহ কারখানার চীফ অপারেশন অফিসার রাব্বুর রেজা নাকাচুড়া বৃক্ষরোপণ করেন। 

কারখানা কর্তৃপক্ষ জানায়, বেক্সিমকো ফার্মা কারখানায় কেমিক্যাল ডিভিশন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনলাইনে প্রতিযোগিতার আয়োজন করে। এতে কারখানার কর্মীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে তাদের মধ্যে সেরা ১০ জনকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

জলবায়ু খাতে গত ১০ বছরে দেশে দুই হাজার ১১০.৬ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ। পাট মন্ত্রণালয় নিজস্ব ভ্যানে করে বাজারে বাজারে পৌঁছে দেবে এ ব্যাগ। দাম পড়বে ২০ থেকে ৭০ টাকার মধ্যে। এই ব্যাগ জনপ্রিয় হলে পলিথিনের ব্যবহার বন্ধ হবে বলে আশা...
বাংলাদেশ, লাইবেরিয়া, তানজানিয়া ও উগান্ডার ৩০ লাখ প্রান্তিক নারী কৃষকের ক্ষমতায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে ৩ লাখ মার্কিন ডলার (৩ কোটি ৬৮ লাখ টাকা) সহায়তা দিচ্ছে দ্য রকফেলার ফাউন্ডেশন। এই...
দেশে এখনো ৩ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এর পাশাপাশি বৈষম্য বাড়ায় এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে উঠে এসেছে একটি বেসরকারি প্রতিবেদনে।
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর