বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে আইইবি’র কর্মশালা

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:১১ পিএম

দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং গ্যাস অনুসন্ধান জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা। তাঁরা বলেছেন, জ্বালানি খাতে অতিরিক্ত আমদানিনির্ভরতা জাতীয় অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে।   

বুধবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সদর দপ্তরে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলা হয়। ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা’ শীর্ষক এই সুপারিশমালা প্রণয়নবিষয়ক কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় প্রকৌশলী ও বিশেষজ্ঞরা অংশ নেন।   

কর্মশালায় বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর প্রকৌশলী মোহাম্মদ আলী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি'র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ।   

বিশেষজ্ঞরা বলেন, বৈশ্বিক বাজারের অস্থিরতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের ভেতরের এবং সমুদ্রসীমার গ্যাস ব্লকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান বাড়াতে হবে। একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তাঁরা।   

আলোচনায় উঠে আসে যে, যেকোনো নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে জ্বালানি সরবরাহের সক্ষমতা এবং পরিবেশগত প্রভাব যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। এছাড়া জ্বালানি খাতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অপচয় রোধে কঠোর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন বক্তারা।   

কর্মশালায় পেট্রোবাংলা, বাপেক্স, স্রেডা এবং ইস্টার্ন রিফাইনারিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও জ্যেষ্ঠ প্রকৌশলীরা উপস্থিত থেকে তাঁদের মতামত তুলে ধরেন। 

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নির্মাণসামগ্রীর দাম, ব্যাংক ঋণের উচ্চ সুদ এবং ১৫ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্সের কারণে দেশের আবাসন খাতে মন্দা বাড়ছে। ব্যবসায়ীরা স্বল্প সুদের ঋণ, করনীতি সংশোধন ও নীতিগত...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর