জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে নতুন পরিচালক

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন আনা হয়েছে।

জেজিটিডিএসএলে পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. বদরুজ্জামান সেলিম। আর পিজিসিএলে পরিচালক হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সারবিনা আফরিন মুস্তফাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার আওতাধীন নিয়ন্ত্রিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তনের মাধ্যমে মনোনীত কর্মকর্তাদের সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে।

এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ফলে বছরে সরকারের ব্যয় বাড়বে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। মূল্যস্ফীতি, আয় বৈষম্য এবং বেসরকারি চাকরিজীবীদের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে অর্থনীতিবিদদের...
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কাইজার সোহেল আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার।
আইনি জটিলতা ও প্রশাসন ক্যাডারের বিরোধিতায় ঝুলে আছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে বিভক্ত করার কার্যক্রম। সংস্কারের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট হওয়ায় পুরো প্রক্রিয়া এখনো এগোতে পারেনি।...
কিন্তু সময় বদলায়। বদলায় ক্রিকেটের বাস্তবতাও। যে স্টার স্পোর্টস একসময় বাংলাদেশকে নিয়ে ঠাট্টা করেছিল, সেই স্টার স্পোর্টসই এখন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে তৈরি করছে প্রশংসার গল্প। আর সেই গল্পের...
তবে অস্ট্রেলিয়ার জন্য বড় চিন্তার জায়গা হতে পারে ম্যাচের শুরুর সময়টা। স্থানীয় আবহাওয়া ও ঠান্ডা কন্ডিশনের কারণে উইকেটে থাকতে পারে আর্দ্রতা। আর সেই সুযোগ কাজে লাগাতে পারেন দুই দলের পেসাররা।
রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে চালু করা হয়েছে জীপলাইন ও আধুনিক জায়ান্ট সুইং। জেলা পরিষদের প্রত্যাশা প্রথমবারের মতো চালু হওয়া আউটডোর রাইড দুটিতে ভিন্নধর্মী রোমাঞ্চের...
রোপা আমন চাষের মৌসুম রাজশাহী অঞ্চলে দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, ডিলারের দোকানে চাহিদার তুলনায় সারের সরবরাহ অনেক কম। এদিকে খোলা বাজারে সার পাওয়া যাচ্ছে বস্তা প্রতি ২০০ টাকা থেকে ৪০০ টাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর