বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো স্টুডেন্ট ভিসা আবেদন। বিশেষ করে ইতালির স্টুডেন্ট ভিসা নেওয়ার জন্য ব্যাংক স্টেটমেন্ট ঠিকমতো প্রস্তুত করা জরুরি। তা না হলে হতে পারে ভিসা রিজেকশন। চলুন ধাপে ধাপে বিষয়গুলো সহজভাবে জেনে নেই।
কোন ধরনের ব্যাংক একাউন্ট প্রয়োজন
স্টুডেন্ট এবং স্পন্সরের উভয়েরই পার্সোনাল সেভিংস একাউন্ট থাকা জরুরি। ব্যবসায়িক একাউন্ট, জয়েন্ট একাউন্ট, কারেন্ট একাউন্ট বা অন্য ধরনের একাউন্ট ভিসা অফিস গ্রহণ করবে না। একাউন্ট অবশ্যই নামযুক্ত এবং সেভিংস একাউন্ট হতে হবে।
কত দিনের স্টেটমেন্ট দেখাতে হবে
স্টুডেন্ট এবং স্পন্সর দুজনেরই কমপক্ষে ১ বছরের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। স্টেটমেন্ট হতে হবে ভিএফএসে ফাইল জমা দেওয়ার দিন থেকে আগের ১২ মাসের।
যদি আপনি ব্যাচেলর শিক্ষার্থী হন এবং নতুন একাউন্ট ব্যবহার করছেন, ১ বছরের কম স্টেটমেন্টও গ্রহণযোগ্য হতে পারে। কারণ অনেক শিক্ষার্থীর নিজস্ব একাউন্ট থাকে না। তারা মোবাইল ব্যাংকিং বা বিকাশ ব্যবহার করে থাকে।
তবে স্পন্সরের স্টেটমেন্ট অবশ্যই ১ বছরের হতে হবে। মাস্টার্স শিক্ষার্থীদের ক্ষেত্রে, নিজস্ব এবং স্পন্সরের দুজনেরই ১ বছরের স্টেটমেন্ট থাকা বাধ্যতামূলক।
ব্যাংক স্টেটমেন্ট কিভাবে তৈরি করবেন
স্টেটমেন্টে কোটি টাকার লেনদেন থাকা বাধ্যতামূলক নয়। ভিসা অফিস দেখতে চায় নিয়মিত এবং স্বাভাবিক লেনদেন হচ্ছে কিনা।
পরিবারের দৈনন্দিন আয়, ব্যয়, ট্রান্সফার, সবকিছু ব্যাংকের মাধ্যমে করা উচিত। বছরে মোট লেনদেন ৩০-৫০ লাখ টাকা হলে যথেষ্ট, আরও বেশি থাকলেও সমস্যা নেই।
স্টুডেন্ট একাউন্টে কম লেনদেন থাকলেও মোট ৫-১০ লাখ টাকার লেনদেন হলেই গ্রহণযোগ্য। সম্ভব হলে বিকাশ বা মোবাইল ব্যাংকিং ব্যবহার না করে ব্যাংক লেনদেন দেখানো ভালো।
কত টাকা দেখাতে হবে
স্টুডেন্ট এবং স্পন্সরের একাউন্ট মিলিয়ে কমপক্ষে ২৫ লাখ টাকা দেখাতে হবে। এর বেশিও দেখানো যাবে। যেমন ৫০ লাখ বা ১ কোটি টাকা। এই টাকা অবশ্যই সহজে উত্তোলনযোগ্য হতে হবে।
যে সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে হবে
স্পন্সর যদি ব্যবসায়ী হন। তবে ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট এবং ট্যাক্স সার্টিফিকেট দিতে হবে। আর স্পন্সর যদি চাকরিজীবী হন, তবে চাকরির সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট, স্যালারি স্লিপ এবং ট্যাক্স সার্টিফিকেট দেখাতে হবে।
প্রপার্টি আয় বা কোম্পানি শেয়ার থাকলে, সেই সম্পর্কিত ডকুমেন্ট দেখাতে পারেন। এফডিআর, ডিপিএস, ইনসুরেন্স বা সঞ্চয়পত্র থাকলে সেটিও সংযুক্ত করতে পারেন। যেকোনো ডকুমেন্ট দিতে পারেন যা আয়ের উৎস প্রমাণ করে।
এই ধাপগুলো অনুসরণ করলে ইতালির স্টুডেন্ট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট প্রস্তুত করা অনেক সহজ হবে।


শুধু জার্মানিতে নয়, বিনামূল্যে পড়া যাবে ইতালিতেও
ইংরেজি দক্ষতা প্রমাণে কোনটা আপনার জন্য, জানেন?
