লটারিতে স্কুলে ভর্তির আবেদন শুরু

আজ সকাল ১১টা থেকে দেশব্যাপী স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। প্রথম থেকে নবম শ্রেণিতে সরকারি ও বেসরকারি স্কুলে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির আবেদন ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ঢাকা ও মফস্বল এলাকায় ভর্তির ফি নির্ধারণ করা হলেও অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম

আজ থেকে শুরু হচ্ছে লটারিতে স্কুলে ভর্তির আবেদন। দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা-উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হবে।

গত কয়েক বছরের মতো এবারো ডিজিটাল লটারি হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এ তথ্য জানানো হয়। অনলাইনে আবেদন শুরু হবে বেলা ১১টা থেকে। ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। টেলিটকের ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। 

লটারির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। এরপর ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। এবারও ভর্তির ক্ষেত্রে থাকছে দুইটি অপেক্ষমান তালিকা। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম ওয়েটিং লিস্ট থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় ওয়েটিং লিস্ট ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

এবার রাজধানীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভর্তি ফি নিতে পারবে সর্বোচ্চ ৫ হাজার টাকা। আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিতে পারবে ৮ হাজার টাকা। তবে ইংরেজি ভার্সনে ভর্তি ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা। মফস্বল এলাকার স্কুলে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ৫০০ টাকার বেশি হবে না। উপজেলা ও পৌর এলাকায় সর্বোচ্চ ১ হাজার টাকা এবং মহানগর এলাকায় (ঢাকা বাদে) সর্বোচ্চ ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ফি নির্ধারণ করা থাকলেও প্রতি বছর অনেক স্কুল অতিরিক্ত ফি আদায় করে বলে অভিযোগ অভিভাবকদের। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
বিদেশে পড়ার স্বপ্ন দেখছেন? ভাবছেন আইইএলটিএসে ভালো স্কোর করলেই তো হয়ে গেল। কিন্তু সত্যি বলতে—আসল কাজ শুরু হয় ঠিক তার পর থেকে। কোন দেশ ভালো? কত টাকা লাগবে? স্কলারশিপ কীভাবে মিলবে? আর ভিসা রিজেক্টের...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের স্থগিত হওয়া অনার্স ১ম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থগিত হওয়া এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শর্ট ভিডিও এবং দর্শকের পরিবর্তিত অভ্যাস সাংবাদিকতার ধরন দ্রুত বদলে দিচ্ছে। তবে প্রযুক্তি ও প্ল্যাটফর্ম বদলালেও সাংবাদিকতার মূল দায়িত্ব। তবে একই থাকছে তথ্য যাচাই, সত্যতা,...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর