রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ছাত্রত্ব বাতিলসহ ৫ শিক্ষার্থীকে শাস্তি

সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্তের তারিখ থেকে উল্লিখিত সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো.আখতার হোসেন মজুমদার।

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষক এবং পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন অভিযোগে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকারকে তিন বছরের জন্য সাময়িক বরখাস্ত এবং ১০ বছর পরীক্ষাসংক্রান্ত কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়, এ ছাড়া পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকার ও ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিস্কার ও দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে।

সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্তের তারিখ থেকে উল্লিখিত সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো.আখতার হোসেন মজুমদার।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার গবেষণায় ভেন্টিলেটর, স্মার্ট হুইলচেয়ারসহ নানা প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। কিন্তু ইকো সিস্টেমের অভাব এবং টেকনোলজি ট্রান্সফার বিভাগ না থাকায় এসবের...
প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা ঘিরে রাজধানীতে বাড়ছে কোচিং বাণিজ্য। বিভিন্ন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা এবং ভর্তি ফি হিসেবে ২ থেকে ৪ হাজার টাকা নেওয়া হচ্ছে। অনলাইনেও রয়েছে...
প্রথম শ্রেণিতেও ভর্তি পরীক্ষা হবে। তাই, শিক্ষা জীবনের শুরুতেই চাপে শিশুরা। এরই মধ্যে শুরু হয়েছে সন্তান নিয়ে অভিভাবকদের কোচিংয়ে ছোটাছুটি।
মাত্র ৯ বছর ৯ মাস বয়সেই অসাধারণ গাণিতিক প্রতিভা দিয়ে সবার নজর কেড়েছে আব্দুল্লাহ আল আমিন। দারিদ্র্য ও অপুষ্টির মধ্যে বেড়ে ওঠা এই শিশুটি তার ব্যতিক্রমী মেধার জন্য অনেকের কাছ থেকেই ‘গণিত বিস্ময়’...
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একদিন মুক্তির অপেক্ষায় ছিলেন। একের পর এক মামলায় জামিনও মিলেছিল। পরিবারের স্বপ্ন ছিল, হাসপাতালের বিছানা থেকে একদিন সুস্থ হয়ে ফিরে আসবেন আপনজনদের কাছে। কিন্তু সেই অপেক্ষার শেষ হলো না। হাতের...
১৯৫০ সালের পর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক বিপর্যয় ‘সুপার এল নিনো’র কবলে পড়তে যাচ্ছে বিশ্ববাসী। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, আগামী বছরের শেষ নাগাদ আঘাত হানবে এই দুর্যোগ। ফলে বিশ্বজুড়ে...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার গোপন তৎপরতায় সম্পৃক্ত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাত শিক্ষকের বিরুদ্ধে তথ্য অনুসন্ধানে পাঁচ সদস্যের...
লোডিং...

এলাকার খবর