রুয়েটে গবেষণা থাকলেও প্রয়োগ নেই

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার গবেষণায় ভেন্টিলেটর, স্মার্ট হুইলচেয়ারসহ নানা প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। কিন্তু ইকো সিস্টেমের অভাব এবং টেকনোলজি ট্রান্সফার বিভাগ না থাকায় এসবের শেষ পরিণতি হচ্ছে ডাম্পিং ইয়ার্ডে। জার্নালে প্রকাশ ছাড়া কোনো কাজে আসছে না। সম্ভাবনাময় এসব প্রযুক্তি দেশের কাজে লাগাতে দ্রুত উদ্যোগের তাগিদ গবেষকদের।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও সম্প্রসারণ বিভাগের যাত্রা শুরু ২০১৩ সালে। গত ৮ বছরে বিভাগের ৩৩৯টি প্রকল্পে বরাদ্দ এসেছে সাড়ে ১৫ কোটি টাকার বেশি। 

বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি হচ্ছে মেডিকেল ভেন্টিলেটর, হাইব্রিড কার, স্মার্ট হুইলচেয়ারসহ নানা প্রযুক্তি। কিন্তু উদ্ভাবনের পর পর্যাপ্ত ইকো সিস্টেমের অভাবে এগুলো বাস্তবে বা বাণিজ্যিকভাবে কাজে লাগানো যাচ্ছে না। সম্ভাবনাময় নানা উদ্ভাবন হারিয়ে যাচ্ছে সময়ের সাথে।

রুয়েটের ইইই বিভাগের গবেষক ও বিভাগীয় প্রধান ড. মাসুদ রানা বলেন, ‘ইকো সিস্টেমের অভাবে গবেষণাগুলো বাস্তবে বা বাণিজ্যিকভাবে কাজে লাগানো যাচ্ছে না। সম্ভাবনাময় নানা উদ্ভাবন হারিয়ে যাচ্ছে সময়ের সাথে।’ 

রুয়েটের আইকিউএসি বিভাগের গবেষক ও পরিচালক ইমদাদুল হক বলেন, ‘কোটি কোটি টাকা ব্যায়ে গবেষণায় উদ্ভাবন করা যন্ত্র পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কাজে আসছে না মানুষের কল্যাণে। রাষ্ট্রীয়ভাবে কাজে না লাগালে এসব গবেষণার ফল গবেষণাগারেই সীমাবদ্ধ থেকে যাবে।’

এ বিষয়ে উপাচার্য ড. এস এম আব্দুর রাজ্জাক জানান, টেকনোলজি ট্রান্সফার বিভাগ না থাকায় কিছুটা স্থবিরতা রয়েছে। বিভাগটি খোলার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রযুক্তি গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

রুয়েটে বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় যুক্ত আছেন প্রায় দুই হাজার শিক্ষক-শিক্ষার্থী।

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম...
দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়...
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সরকারি খাতের কমিউনিকেশন ক্রাইসিস নিয়ে গবেষণার জন্য চারজন বাংলাদেশি কমিউনিকেশন গবেষক আন্তর্জাতিক পুরস্কার...
পরীক্ষার হলে সিসি ক্যামেরা চালু রাখা বাধ্যতামূলক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নকল রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হবে। ক্যামেরা বন্ধ থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর