শিক্ষায় ‘ডিজিটাল চুরি’ নিয়ে সতর্ক করলেন মন্ত্রী

শিক্ষাক্ষেত্রে এখন ডিজিটাল চুরি নিয়ে সর্তক হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সৃজনশীল ব্যবস্থাকে ত্বরান্বিত করার পাশাপাশি নানামুখী বাধা অপসারণের কাজ চলছে।

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৩:০৮ পিএম

শিক্ষাক্ষেত্রে এখন ডিজিটাল চুরি নিয়ে সর্তক হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সৃজনশীল ব্যবস্থাকে ত্বরান্বিত করার পাশাপাশি নানামুখী বাধা অপসারণের কাজ চলছে।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কলেজে এইচএসসি পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলের কেন্দ্র সচিব, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, গত ১৭ বছরে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ, অবকাঠামো উন্নয়ন, পদোন্নতিসহ নানা ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়েছে। মামলা দিয়ে অনেক কার্যক্রম থামিয়ে রাখা হয়েছে। এসব বাধা সরিয়ে ক্রমান্বয়ে শিক্ষাখাতে বড় ধরনের পরিবর্তন করা হবে।

এছাড়া, আগামীতে সব পরীক্ষা কেন্দ্র সিসিটিভির আওতায় এনে হটলাইনের মাধ্যমে নজরদারি করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, নকলের দিন চলে গেছে। কিন্তু নকল করোনার মতো নতুন ভেরিয়েশনে রুপান্তরিত হয়েছে, ডিজিটাল হয়েছে–এটা কি লক্ষ্য করেছেন? সেই জন্য আমি প্রথম এসে এসএসসি পরীক্ষার্থীদের বলেছি, প্রত্যেকটি প্রতিষ্ঠানে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকতে হবে।’

‘ইতোমধ্যে পাঁচ লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ের বাজেটের পর পর্যায়ক্রমে দেশের সব স্কুল শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা অত্যন্ত...
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায়...
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সরকারি খাতের কমিউনিকেশন ক্রাইসিস নিয়ে গবেষণার জন্য চারজন বাংলাদেশি কমিউনিকেশন গবেষক আন্তর্জাতিক পুরস্কার...
‘সেশনজট কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে পরীক্ষার ফলাফল হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এই ডিসেম্বরে স্কুলগুলোতে নতুন পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেওয়া...
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত জানিয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, বহিরাগতদের উসকানিতে এ...
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৩ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট...
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে পারস্য উপসাগরে ১১৫ দিন আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।
জব্দ ১২ বিলিয়ন ডলার তহবিল ছাড়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছে ইরান। সুইজারল্যান্ডে আলোচনায় ভালো সাফল্য এসেছে বলে মত ইরানি স্পিকার মোহাম্মদ গালিবাফের। এদিকে, পারমাণবিক...
লোডিং...

এলাকার খবর