আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ছিল, নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার 

আপডেট : ২৩ জুন ২০২৬, ০১:১৯ পিএম

সুযোগ পেলে প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে হোসাইনী দালান ইমামবাড়ায় পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার জানান, নিষিদ্ধ দলটির নেতারা বা কর্মীরা যেন কোনো নাশকতা করতে না পারে তাই ৩ দিনের বিশেষ নিরাপত্তা নিয়েছিল ডিএমপি। বিভিন্ন মেস ও হোটেলে তল্লাশি করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে সরকারকে বিপদে ফেলতে চায় তারা।

এরই মধ্যে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ধানমণ্ডি ৩২, গুলিস্তানেসহ সারা ঢাকায়।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ সুযোগ পেলে নাশকতার পরিকল্পনা ছিল। ককটেল ফুটিয়েছে তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

এ সময় পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে তাজিয়া মিছিলে ধারালো বস্তু না আনার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

মিছিলের দিন কিছু রোড ডাইভারশনের কারণে এড়িয়ে চলার অনুরোধ জানান মোসলেহ উদ্দিন আহমদ।

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানীর সাতটি পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার বিজিবির এক খুদে...
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অভিযানে গাজীপুর সদর থানা থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ী থানা থেকে দুজন, কাশিমপুর থানা থেকে তিনজন, গাছা থানা থেকে পাঁচজন, পূবাইল থানা থেকে দুজন, টঙ্গী পূর্ব থানা থেকে দুজন এবং টঙ্গী...
রোববার ৯৯৯ নম্বরে এক ব্যক্তি কাতরাতে কাতরাতে ফোন করে জানান, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুলি করে বাসার ভেতরে তালা মেরে রেখে গেছে। তিনি দ্রুত সহায়তার অনুরোধ করেন। ওই ব্যক্তি নিজের নাম ফয়সাল এবং...
শিক্ষাক্ষেত্রে এখন ডিজিটাল চুরি নিয়ে সর্তক হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সৃজনশীল ব্যবস্থাকে ত্বরান্বিত করার পাশাপাশি নানামুখী...
রেকর্ডের এখানেই শেষ নয়। বিশ্বকাপে এ নিয়ে টানা ৬ ম্যাচে গোল করলেন মেসি। বিশ্বকাপে এর আগে টানা ৬ ম্যাচে গোল করার কীর্তি আছে শুধু ফরাসি কিংবদন্তি জ্যঁ ফন্তেইন ও ব্রাজিলিয়ান কিংবদন্তি জেয়ারজিনিওর।
রাজধানী মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছেন কয়েকশ দেশি ও বিদেশি ইন্টার্ন চিকিৎসক। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের অন্য হাসপাতালে স্থানান্তরের কথা বলা...
মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহের ‘খুনের রহস্য’ উদঘাটনে কবর থেকে তাঁর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে...
লোডিং...

এলাকার খবর