সাংবাদিকদের ওপর হামলার ব্যাখ্যায় যা বলল জামায়াত

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৫:০২ পিএম

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত জানিয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, বহিরাগতদের উসকানিতে এ পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার যে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা ঘটেছে, আমরা তার জন্য আন্তরিকভাবে গভীর দুঃখ প্রকাশ করছি।’

দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং যেকোনো গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের চড়াও হওয়া বা সহিংসতা সৃষ্টি করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।’

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ‘ধানমন্ডি জোনের বিক্ষোভ কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর সেখানে উপস্থিত কিছু অতি-উৎসাহী ব্যক্তি বা অনাকাঙ্ক্ষিত বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বা কোনো উগ্র আচরণকে জামায়াতে ইসলামী কখনোই প্রশ্রয় দেয় না।’

জামায়াতের এই নেতা বলেন, ‘এই ঘটনার পেছনে প্রকৃতপক্ষে কারা জড়িত এবং কীভাবে এই ভুল বোঝাবুঝির সূত্রপাত হলো, তা খতিয়ে দেখতে দলের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে। যদি আমাদের কোনো স্তরের কর্মীর সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, ফ্যাসিবাদমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার এই ক্রান্তিলগ্নে গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় থাকা অত্যন্ত জরুরি। কোনো স্বার্থান্বেষী মহল যেন এই ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি বা ফাটল সৃষ্টি করতে না পারে, সে জন্য আমরা সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমরা আশা করছি এই বিবৃতির পর ভুল বোঝাবুঝির অবসান হবে।’

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে জামায়াত আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও জানান এহসানুল মাহবুব জুবায়ের।

ফ্যাসিবাদ আবার উঁকি দিচ্ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ মিছিল...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। এ উপলক্ষে ১৮ জুন সারাদেশে সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর। তবে, রোববার গাজীপুরে ঝটিকা মিছিল থেকে প্রকাশ্যে পুলিশকে হুমকি দেয়...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান ১১ দলীয় ঐক্যজোট রুখে দেবে বলে জানিয়েছেন সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আজ সোমবার সকালে...
ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে হেনস্তা করা নিয়ে তর্ক-বিতর্কের পর এ বিষয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল...
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং...
সহজলভ্য হওয়ায় প্রকাশ্যেই চলছে মাদক সেবন ও বিক্রি। এতে যেমন ধ্বংস হচ্ছে তরুণ সমাজ, তেমনি এলাকায় বাড়ছে অপরাধ প্রবণতাও। ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ ব্যবহার করে জেলার বিভিন্ন এলাকায় মাদকের অবাধ প্রবেশ...
কুড়িগ্রামে তিস্তা ছাড়াও দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়ছে। দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। এর মধ্যে তলিয়ে গেছে চীনাবাদাম, পাট ও মরিচসহ বিভিন্ন ফসলি জমি। ক্ষতির আশঙ্কায় অনেক কৃষক অপরিপক্ব ফসল ঘরে তুলছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর