প্রধানমন্ত্রীর সফরেই চীনের ৪ উদ্যোগে যুক্ত হতে পারে বাংলাদেশ

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৩:৪৭ পিএম

চীনের বৈশ্বিক চার উদ্যোগে সাড়া দিচ্ছে ঢাকা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরেই এতে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে। বিশ্লেষকদের মতে, এতে ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে। শি জিনপিংয়ের উদ্যোগে যুক্ত হলে পশ্চিমাদের উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না তারা।

উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা ও সুশাসন নিয়ে বৈশ্বিক চার উদ্যোগের ঘোষণা দেয় চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দাবি, টেকসই উন্নয়ন অর্জনই এর লক্ষ্য।

তবে বিশ্লেষকেরা বলছেন, এর উদ্দেশ্য ভারত ও প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলকে ঠেকানো। দুই পরাশক্তির দুই প্ল্যাটফর্মে যুক্ত হতে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয় ৫ বছর আগে।

ভূরাজনীতিতে ভারসাম্য ধরে রাখতে এতদিন কোনো জোটে যায়নি ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাতীয় স্বার্থে যেকোনো উদ্যোগে শামিল হতে চায় নতুন সরকার।

প্রধানমন্ত্রীর এবারের সফরেই চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, ‘ডেভেলপমেন্ট বা সিকিউরিটি ইনিশিয়েটিভ—এগুলোর কোনো কনক্রিট রূপ দেওয়া খুব মুশকিল, এখনের অবস্থায় বা বর্তমান বাস্তবতায়। কাজেই এগুলোতে যোগ দিলে যদি অনেকগুলো পার্টি হয় অফিসিয়ালি, এতে আমাদের হারানোর কিছু নেই। কারণ এখানে আমাদের বড় ধরনের কোনো কমিটমেন্ট নেই। কারণ এগুলো এখনো কোনো শেপই নেয়নি।’

তাদের মতে, এরপরও যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যের কূটনীতি চালিয়ে যাওয়া সম্ভব।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ওবায়দুল হক বলেন, ‘চীন কীভাবে এগোতে চায়, সেটার সঙ্গে আমরা কীভাবে মার্জ করতে পারি বা কতটুকু মার্জ করতে পারি, সে সিদ্ধান্ত তো আমাদের নিতেই হবে। ভারত বা যেকোনো দেশ, যেমন আমেরিকাও হতে পারে—যদি মনে করে যে বৈরী হতে পারে, তাহলে তাদের সাথে কথা বলেন। আলাপ-আলোচনা করেন। আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান করা যায় না। আলোচনা যতই করবেন, কঠিন বিষয় ততই সহজ হয়ে যায়।’

ঢাকা থেকে মালয়েশিয়া হয়ে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ জুন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর সম্পন্ন করে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের উদ্দেশে রওনা হন। কুয়ালালামপুর...
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। সফরে ১৭টি চুক্তি এবং ৩ বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তার আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। দালিয়ানে তিনি দুদিন ব্যস্ত কর্মসূচিতে থাকবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে...
সহজলভ্য হওয়ায় প্রকাশ্যেই চলছে মাদক সেবন ও বিক্রি। এতে যেমন ধ্বংস হচ্ছে তরুণ সমাজ, তেমনি এলাকায় বাড়ছে অপরাধ প্রবণতাও। ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ ব্যবহার করে জেলার বিভিন্ন এলাকায় মাদকের অবাধ প্রবেশ...
কুড়িগ্রামে তিস্তা ছাড়াও দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়ছে। দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। এর মধ্যে তলিয়ে গেছে চীনাবাদাম, পাট ও মরিচসহ বিভিন্ন ফসলি জমি। ক্ষতির আশঙ্কায় অনেক কৃষক অপরিপক্ব ফসল ঘরে তুলছেন। 
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত জানিয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, বহিরাগতদের উসকানিতে এ...
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৩ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট...
লোডিং...

এলাকার খবর