জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৯:০৮ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার একটি বিষয়ের তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরীক্ষাটি ২৮ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। পরিবর্তিত তারিখের এ পরীক্ষা ২১১৫২১ ও ২১১৫০১ পত্রকোডের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

এতে আরও বলা হয়, পরীক্ষার পূর্বঘোষিত কেন্দ্র, সময়সূচি ও অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।

পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবারের পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের প্রস্তাব মোতাবেক...
গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন...
‘ইতোমধ্যে পাঁচ লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ের বাজেটের পর পর্যায়ক্রমে দেশের সব স্কুল শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা অত্যন্ত...
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায়...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিটির কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর