গ্যাস সংকট আগামী সপ্তাহে কিছুটা কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের বড় ব্যবধান এবং এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে চলমান সংকট এখনই কাটছে না। তবে আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গ্যাস সংকট এখনই কাটছে না, তবে আগামী সপ্তাহের মধ্যে সংকট কিছুটা কমে আসবে। দেশে গ্যাস সংকট নিয়ে সোমবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক এ কথা জানান তিনি। 

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রতিদিন ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, সেখানে আমরা সর্বোচ্চ ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারি। মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) টেকনিক্যাল ত্রুটি দেখা দেওয়ায় এখন ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে সংকট দেখা দিয়েছে গৃহস্থালি থেকে শুরু করে সব জায়গায়।’

গ্যাস সংকট নিয়ে দুঃখ প্রকাশ করে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার কাজ করছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। খুব শিগগিরই ত্রুটি সেরে ফেলা হবে। আগামী সপ্তাহের মধ্যে সংকট কিছুটা কমে আসবে।’

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়িতে গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্নাবান্না করতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 

ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ দেশের অভ্যন্তরে পাওয়া না যাওয়ায় প্রয়োজনীয় স্পেয়ার পার্টস দুবাই থেকে সংগ্রহের কার্যক্রম চলমান। যন্ত্রাংশ যথাসময়ে দেশে পৌঁছালে আগামী ১ থেকে ২ আগস্টের মধ্যে মেরামত কার্যক্রম...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে আবারও ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত মে মাসের পর এবারই প্রথম তেলের দাম ১০০ ডলার পার হলো।  
এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের গ্যাসনির্ভর কারখানাগুলোর উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। এরই মধ্যে এসব কারখানার উৎপাদন নেমে এসেছে ২৫ থেকে ৩০ ভাগে। সংকটের দ্রুত সমাধান না হলে রপ্তানীমুখী কারখানার...
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনা থাকলেও উৎপাদন এখনো ৫ শতাংশের নিচে। বিশেষজ্ঞদের মতে, দুর্নীতি, নীতিগত দুর্বলতা ও পরিকল্পনার অভাবে খাতটির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সেমিনারে তারা রাজনৈতিক...
শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন স্কুলজীবনে বুলিংয়ের মতো মানসিক নিপীড়নে শিকার হওয়ার গল্প। ইয়াশ রোহান বলেন, ‘আমার...
নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম ও ফিফার অফিসিয়াল চ্যানেলে দেওয়া এক বার্তায় ২০২৬ বিশ্বকাপের আয়োজন, ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা সাংবাদিক ও সমালোচকদের কঠোর সমালোচনা করেছেন ইনফান্তিনো। ফিফা...
আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্বাচন অফিসে আসেন। অন্যদিকে শামছুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের জাতীয় পরিচয়পত্র সংশোধনের...
হরমুজ প্রণালিতে নৌমাইনে ধাক্কা খাওয়ার পর একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে তেহরান-অনুমোদিত রুট ত্যাগ করার পরই জাহাজটি মাইনে ধাক্কা খায় বলে জানিয়েছে ইরানের তাসনিম নিউজ...
লোডিং...

এলাকার খবর