‘অ্যানিম্যাল’-এর  আরব দেশীয় সংস্করণ মুক্তি পাবে বাংলাদেশে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম

১ ডিসেম্বর ভারতসহ সারাবিশ্বে মুক্তি পেয়েছে রণবীর কাপুরের চলচ্চিত্র ‘অ্যানিম্যাল’। একই দিনে বাংলাদেশে মুক্তির কথা ভাবা হলেও সেটা থেকে পিছিয়ে এসেছে আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস। 

অন্যদিকে বাংলাদেশের দর্শকের জন্য ছবির দৈর্ঘ্য কিছুটা কমেছে। ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণটি এদেশে মুক্তি পাবে। যার ফলে বাংলাদেশের দর্শকরা আন্তর্জাতিক ভার্সনের চেয়ে ২৬ মিনিট কম দেখতে পাবে ছবিটির।

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু। তিনি জানান, মুসলিম বা আরব দেশে যে সংস্করণটি মুক্তি পায় সেটিই সেন্সরের জন্য বোর্ডে জমা দেওয়া হয়েছে। 
সব ঠিক থাকলে আগামীকাল (৪ ডিসেম্বর) বোর্ড তার সিদ্ধান্ত জানাবে। 
 
কিবরিয়া লিপুর  বলেন, ‘আমরা বাংলাদেশের সেন্সর আইন ও সিনেমার হলের কথা বিবেচনায় নিয়ে আলাদা ভার্সন মুক্তি দিচ্ছি। আশা করছি, কালকে শো হবে। ইউএই বা মুসলিম দেশে যে সংস্করণটি হয় সেটা জমা দিয়েছি। তবে এখনই ছবির দৈর্ঘ্য বলতে চাই না। কারণ বোর্ডের সিদ্ধান্তের পর এটা বলা যাবে। তবে এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমরা তো অনেক হলিউড ছবিও মুক্তি দেই, যেগুলো সরাসরি আমাদের দেশে দেখানো হয় না। কিন্তু সেগুলোও ব্যবসাসফল হয়েছে।’

ভারতীয় সেন্সর বোর্ড থেকে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি ‘এ’ ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছিল। এতে অতিরিক্ত পরিমাণে নৃশংস দৃশ্য ও যৌনতা থাকায় এমন সার্টিফিকেট দিয়েছে বোর্ড। 

‘অ্যানিমেল’ ভারতীয় সেন্সর বোর্ডের তথ্য অনুযায়ীয় রান টাইম ৩ ঘণ্টা ২১ মিনিট ২৩ সেকেন্ড। অন্য দিকে বাংলাদেশে সেন্সরে জমা দেওয়া কপিতে রান টাইম ২ ঘণ্টা ৫৫ মিনিটের মত।

এদিকে সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ‘অ্যানিমেল’-এর বিপরীতে বাংলাদেশ থেকে যাচ্ছে ওয়ালিদ আহমেদ পরিচালিত ‘মেঘের কপাট’।

প্রসঙ্গত, পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‌‘অ্যানিম্যাল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

দিল্লি হাইকোর্টে চলছে শিল্পপতি সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে উত্তরাধিকার ড্রামা। প্রয়াত সঞ্জয়ের দুই সন্তান—কারিশমা কাপুরের কন্যা সামাইরা ও পুত্র কিয়ান তাদের সৎ মা প্রিয়া সচদেবের বিরুদ্ধে...
দেখতে দেখতে আড়াই বছর বয়স হয়ে গেছে বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা রাহা কাপুরের। প্রায়ই ছোট্ট রাহাকে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। তাঁদের সঙ্গে রাহার খুনসুটির মুহূর্ত মুহূর্তেই ছড়িয়ে...
১০ আগস্ট পরী মণি-শরীফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য তথা পুণ্যর জন্মদিন। গত আগস্টে দুই শেষ করে তিনে পা দিল সে। জন্মদিনে মা পরী আয়োজনটি সাজিয়েছিলেন সুন্দরবনের থিমে। রাজ্য পরেছিল বাঘের পোশাক আর...
লাগাতার ফ্লপের ভিড়ে আশার আলো দেখিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’। এরপর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ বক্স অফিসে কোনোরকমে টিকে থাকলেও তেইশের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ রিলিজের পর...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর