শাহরুখের সঙ্গে কারিনার ‘ড্যাডি কুল’ ড্যান্স, চলছে তুমুল আলোচনা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

বলিউডের পর্দায় শাহরুখ খান ও কারিনা কাপুরের রসায়ন নতুন নয়। এর আগে ‘ডন’, ‘রা-ওয়ান’সহ একাধিক সিনেমায় এই জুটিকে দেখা গেছে। এবার সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল : কিং ভার্সন’ গানে একসঙ্গে হাজির হয়ে আবারও আলোচনায় তাঁরা। গানটি প্রকাশের পর থেকেই শাহরুখভক্তদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস।

কারিনা কাপুরের ক্যারিয়ারে অতিথি শিল্পী হিসেবে বেশ কয়েকটি সিনেমায় উপস্থিতি রয়েছে। বিভিন্ন ছবির আইটেম গানেও পারফর্ম করেছেন তিনি। তবে ‘কিং’-এর নতুন গানটি যেন তাঁর আগের সব অতিথি উপস্থিতির আলোচনাকে ছাড়িয়ে গেছে। অল্প সময়েই শ্রোতা ও দর্শকদের নজর কেড়েছে গানটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এর আগে ‘কিং’ সিনেমার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘তু মিল জায়ে’ গানটি আলোচনায় আসে। সেই রেশ কাটতে না কাটতেই প্রকাশ করা হয় ‘ড্যাডি কুল : কিং ভার্সন’। এতে দীর্ঘদিন পর আবারও পর্দায় একসঙ্গে দেখা গেল শাহরুখ ও কারিনাকে।

দুই তারকার এই পুনর্মিলনে নস্টালজিক হয়ে পড়েছেন ভক্তরা। বিশেষ করে কারিনাকে তাঁর চেনা গ্ল্যামারাস রূপে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকে। গানটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন শাহরুখ নিজেও। কারিনাকে সঙ্গে নিয়ে ফেরার প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘বেবোর (কারিনা) সঙ্গে ফিরলাম।’

গানটির সংগীতায়োজনে ফিরিয়ে আনা হয়েছে ১৯৭৬ সালে প্রকাশিত বনি এম-এর জনপ্রিয় গান ‘ড্যাডি কুল’। মূল গানের পরিচিত সুর ও কয়েকটি পঙ্‌ক্তির সঙ্গে যুক্ত হয়েছে নতুন সংগীত ও কণ্ঠ। হিন্দি অংশে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। গানটির কথা লিখেছেন কুমার, সুর ও সংগীত পরিচালনা করেছেন শচিন-জিগর।

‘ড্যাডি কুল’-এ কারিনার উপস্থিতিও নজর কেড়েছে দর্শকদের। লাল রঙের ডিপ নেক গাউনে তাঁর গ্ল্যামারাস উপস্থিতি এবং অভিব্যক্তিতে মুগ্ধ হয়েছেন ভক্তরা। কালো পোশাকেও দেখা গেছে তাঁকে। অন্যদিকে ধূসর চুল ও কালো পোশাকে শাহরুখের নতুন লুকও প্রশংসা পাচ্ছে।

গানটি দেখে অনেকেরই মনে পড়ছে শাহরুখ-কারিনার পুরোনো কাজের কথা। কেউ স্মরণ করছেন ‘ডন’ সিনেমার ‘ইয়ে মেরা দিল’, আবার কারও মনে পড়ছে ‘রা-ওয়ান’-এর ‘ছম্মক ছল্লো’। তবে নতুন গানে এই জুটির উপস্থিতি ও পরিবেশনার ধরন দর্শকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে।

বনি এম-এর আশির দশকের ডিস্কো আবহ ফিরিয়ে আনা গানটি নিয়ে ইতিমধ্যে উৎসবের আমেজের কথাও বলছেন অনেকে। ভক্তদের ধারণা, বড়দিনের পার্টি থেকে শুরু করে বর্ষবরণের আয়োজনেও জায়গা করে নিতে পারে শাহরুখ-কারিনার এই গান।

উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ‘কিং’ সিনেমার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি অভিনয় করেছেন রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও সুহানা খানসহ আরও অনেকে।

রাজধানীর বনানী এলাকা থেকে নির্মাতা আতিক জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) তাঁকে রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
কিং’র এই গানে কারিনাকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে—একটিতে লাল রঙের ডিপ-নেক পোশাকে তিনি দারুণ মোহময়ী, আর অন্যটিতে কালো পোশাক ও টুপিতে বেশ স্টাইলিশ। অন্যদিকে, ধূসর চুলের লুকে বরাবরের মতোই নজর কেড়েছেন...
দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬-এর আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা কাহিনিচিত্রের পুরস্কার জিতেছে চীনা নির্মাতা জৌ জিংয়ের ‘আ গার্ল আননোন’। অন্যদিকে সেরা প্রামাণ্যচিত্র ও আন্তর্জাতিক...
নয় দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও সংস্কৃতিকর্মীদের পদচারণায় মুখর ছিল কাতারের দোহা। চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও নানা সাংস্কৃতিক আয়োজন শেষে পর্দা নামল দোহা...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫৩২ জনে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯৭৮ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে...
অনিবার্য কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। পরবর্তীতে দুই দেশের সুবিধাজনক সময়ে তার বাংলাদেশ সফর পুনর্নির্ধারিত হবে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর...
মার্কেট ফোর্সেসের প্রতিবেদন
দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ব্যয় বাড়ছে। ২০৩০ সাল নাগাদ এ ব্যয় ১০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ পরিস্থিতি ও জ্বালানি নিরাপত্তার ওপর বড় চাপ তৈরি হওয়ার...
চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার চতুর্থ ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর