ভারত ভোট

প্রথম জয়ের স্বাদ রচনা-কঙ্গনা-সায়নীর, বিজয়ে হাসলেন যারা 

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৯:৩৮ পিএম

৪ জুন নির্ধারিত হয়ে গেল আগামী ৫ বছরের জন্য ভারতের ভবিষ্যৎ। এদিন সকাল থেকেই টানটান উত্তেজনা। আগ্রহ ছিল সিনে তারকাদের ঘিরে। এবার ভারতের লোকসভা নির্বাচনে একাধিক তারকা প্রার্থী লড়াই করেছেন। দেখে নেওয়া যাক তাঁদের কার কী অবস্থা!

হিমাচলের মান্ডি থেকে এবার বিজেপি প্রার্থী হয়ে লড়াই করেছিলেন কঙ্গনা রানৌত। প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই চমক দিলেন তিনি। হিমাচল তার নিজের মেয়েকেই বেছে নিল এবার। মথুরাতেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন হেমা মালিনী। বিপুল ভোটে জয়ী হয়েছেন এদিন। ট্রেন্ড দেখে জয় নিশ্চিত বুঝেই রাধা রমন মন্দিরে গিয়ে পূজাও দেন তিনি।

অন্যদিকে প্রথমে পিছিয়ে থাকলেও পরে বেশ অনেকটা লিড নিয়ে এগিয়ে যান 'রাম' অরুণ গোভিল। মিরাট থেকে লড়াই করেছেন তিনি। বিজেপির আরেক প্রার্থী রবি কিষানও জয়ী হয়েছেন এবারের ভোটে। তবে কারাকাট কেন্দ্র থেকে জিততে পারলেন না ললিপপ লাগেনু গানের গায়ক পবন সিং।

অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির দুই প্রার্থী হিরণ ও লকেট চট্টোপাধ্যায় দুজনেই হরেছেন তারকাদের কাছেই। ব বিপুল ভোটে হিরণকে হারিয়ে আবারও ঘাটাল কেন্দ্রে জয়ী হয়েছেন। অন্যদিকে হুগলি কেন্দ্রে প্রথমবার লড়াইয়ে নেমেই বিজয়ী হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। পরাজিত করলেন লকেটকে।

যাদবপুরে জয়ী হয়েছেন সায়নী ঘোষ। জুন মালিয়াও বিজেপির অগ্নিমিত্রা পালকে হারিয়ে মেদিনীপুরে জয় হয়েছেন। শতাব্দী রায় বীরভূমে আবারও জয়ী হয়েছেন।

২০২২ সালে আসানসোললে উপনির্বাচনে জিতে এমপি হন মেগাস্টার শত্রুঘ্ন সিনহা। এবারও এ আসনে তাকে প্রার্থী করে তৃণমূল। আর বিজেপি এ আসনে মনোনয়ন দেয় ভোজপুরি তারকা পবন সিংহকে। সিনেমায় তার ভূমিকা ‘বাঙালিবিরোধী’ বলে দাবি করে সরব হয় তৃণমূল। পবন সরে দাঁড়ান। পরে এখানে প্রার্থী করা হয় অহলুওয়ালিয়ার সিংহকে। তাকে সহজেই হারিয়েছেন ‘খামোস’খ্যাত তারকা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
বাড়ি দখল হয়ে যাওয়ার খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। তাঁর দাবি, যে ঘটনাকে কেন্দ্র করে এত আলোচনা-সমালোচনা হচ্ছে, সেটি সাম্প্রতিক নয়, বরং প্রায় দুই...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. জামাল মিয়া। বৃহস্পতিবার রাতে সাউথ আফ্রিকা সময় রাত সাড়ে ১১টার দিকে এ...
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
লোডিং...

এলাকার খবর