আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ, জাতিসংঘের সতর্কতা

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম

আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধের সিদ্ধান্ত দেশটির ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তালেবান সরকারের নিষেধাজ্ঞার কারণে লাখো মেয়ে বঞ্চিত হচ্ছে শিক্ষার অধিকার থেকে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, দীর্ঘমেয়াদে এই নীতি আফগানিস্তানের দক্ষ জনশক্তি, উন্নয়ন ও সামাজিক কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলতে পারে। 

আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ ক্রমেই সংকুচিত হয়েছে। 

২০২২ সালের মার্চে মেয়েদের মাধ্যমিক স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। একই বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়েও নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।

এক বছরে এই সংখ্যা আরও ২ লাখ বেড়েছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৪০ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা সংস্থাটির। 

জাতিসংঘ বলছে, এই নীতির প্রভাব শুধু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি দীর্ঘমেয়াদে দেশটির সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকেও দুর্বল করছে। নারীদের শিক্ষার সুযোগ বন্ধ হওয়ার অর্থ ভবিষ্যতে দক্ষ নারী শিক্ষক, চিকিৎসক, গবেষক ও পেশাজীবীর সংকট আরও তীব্র হওয়া।

ইউনেস্কোর সমন্বয়ক হোদা জাবেরিয়ান বলেন, ‘শুরু থেকেই আমরা বলে আসছি, শিক্ষার ওপর এই নিষেধাজ্ঞার কারণে একটি প্রজন্মগত ব্যবধান তৈরি হচ্ছে। যারা শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে, তাদের মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা ছিল। এটি আফগানিস্তানের বর্তমান শিক্ষা ব্যবস্থার মানগত ঘাটতির বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরছে।’ 

এদিকে, তালেবান প্রশাসন নারী শিক্ষকদের ছেলেদের পড়ানোর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। এতে করে ২০৩০ সালের মধ্যে দেশটিতে যোগ্য নারী শিক্ষকের ঘাটতি ১১ হাজার ছাড়িয়ে যেতে পারে, বলছে জাতিসংঘ।

তবে দেশটির শিক্ষা সংকট শুধু নারী শিক্ষার নিষেধাজ্ঞাতেই সীমাবদ্ধ নয়। দীর্ঘ সংঘাত, অর্থনৈতিক সংকট ও অবকাঠামোগত দুর্বলতাও পরিস্থিতিকে আরও জটিল করেছে। গত ৫ বছরে দেশটিতে বন্ধ হয়ে গেছে প্রায় এক হাজার স্কুল।

আফগানিস্তানে সামগ্রিক সাক্ষরতার হারও নেমে এসেছে ৩৭ শতাংশে। বিশ্লেষকদের মতে, একটি প্রজন্মকে শিক্ষা থেকে দূরে রাখার এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি মূল্য দিতে হতে পারে পুরো দেশকেই।

জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছরপূর্তি আজ। ১৯৪৫ সালের এই দিনে স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। যে বোমার...
যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানকে অপসারণের পক্ষে ভোট দিয়েছে সদস্যরাষ্ট্রগুলোর পরিষদ। জাতিসংঘের তদন্তে অভিযোগের প্রমাণ না মিললেও রাজনৈতিক উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে...
মিয়ানমার উপকূলে সম্প্রতি দুটি নৌকাডুবিতে পাঁচ শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো। বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক...
দক্ষিণ এশিয়ার আকাশে কি নীরবেই বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? কোনো যুদ্ধের ঘোষণা নেই, কোনো পারমাণবিক পরীক্ষাও নেই; তবুও একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে ভারত, যা নতুন করে ভাবিয়ে তুলছে সামরিক...
২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ১ শতাংশ। এক বছরে রপ্তানি হয়েছে ৩৮০ কোটি পাউন্ডের পণ্য, যা আগের বছরের তুলনায় ৫০ কোটি ৫০ লাখ পাউন্ড বেশি।...
মেহেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিএনপি ও জামায়াতের কর্মী–সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) তাজউদ্দীন খানকে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন...
দেশের অর্থনীতির কঠিন সময়ে গ্রামীণ মানুষের অবস্থা বিবেচনায় প্রকল্প নেওয়া হয়েছে। এ কারণে অনেক উন্নয়ন প্রকল্প থেকে সরকার সরে এসেছে। বুধবার রাজধানীতে এসডিজি বিষয়ক সম্মেলনের শেষ দিনে এ কথা জানান...
এখনও ক্ষুধার সঙ্গে লড়াই করছে গাজার শিশুরা। ২০২৫ সালের দুর্ভিক্ষের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে তৈরি হয়েছে খাদ্য সংকটের শঙ্কা। জাতিসংঘ সতর্ক করে বলছে, গাজার বড় একটি অংশ এখন চরম খাদ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর