পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে পৃথক দুটি আদেশে ৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৫ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, হাইওয়ে পুলিশ ঢাকার অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছছের হোসেনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমিতে, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে এসবি ঢাকায়, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে পুলিশ সুপার হিসেবে এপিবিএনে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশে, এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে, র‍্যাবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে। 

অন্য এক প্রজ্ঞাপনে বলা হয়,  কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশে, সিলেটের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়ায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশে, খুলনার পুলিশ সুপার মো. তাজুল ইসলামকে পুলিশ সুপার হিসেবে এপিবিএনে ও পুলিশ স্টাফ কলেজ ঢাকার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। 

এছাড়া, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আব্দুল মাবুদকে ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জে, শিল্পাঞ্চল পুলিশ ঢাকার ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে ডিআইজি হিসেবে বরিশাল রেঞ্জে, মেট্রোরেলের (এমআরটি) পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহানকে পুলিশ সুপার হিসেবে এপিবিএনে, এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) জেরিন আখতারকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে পুলিশ ট্রেইনিং সেন্টার টাঙ্গাইলে, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. জাহাঙ্গীর আলমকে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে পুলিশ ট্রেইনিং সেন্টার নোয়াখালীতে ও এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ এহসান সাত্তারকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পুলিশ ট্রেইনিং সেন্টার খুলনায় পদায়ন করা হয়েছে।   

অন্যদিকে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপপুলিশ কমিশনার মো. শরফুদ্দীনকে উপপুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি), এপিবিএনের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবকে উপপুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি), সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনকে উপপুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ও সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফকে উপপুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে। 

র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি নামে আসছে নতুন বাহিনী। এ সংক্রান্ত খসড়ায় গুরুত্ব পাচ্ছে প্রতীক, পতাকা পোশাকসহ কর্মবিধি। নতুন আইন কার্যকর হলে ভিন্ন রূপে দেখা যাবে এ বাহিনীকে।
সম্প্রতি মেট্রোরেল স্টেশন ও সাভারে বোমা উদ্ধার এবং ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বাড়ায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাইবিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে এ ধরনের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে উঁকি দিলেও দলটির আসলে কিছুই করার মুরোদ নেই বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ১ শতাংশ। এক বছরে রপ্তানি হয়েছে ৩৮০ কোটি পাউন্ডের পণ্য, যা আগের বছরের তুলনায় ৫০ কোটি ৫০ লাখ পাউন্ড বেশি।...
মেহেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিএনপি ও জামায়াতের কর্মী–সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) তাজউদ্দীন খানকে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন...
দেশের অর্থনীতির কঠিন সময়ে গ্রামীণ মানুষের অবস্থা বিবেচনায় প্রকল্প নেওয়া হয়েছে। এ কারণে অনেক উন্নয়ন প্রকল্প থেকে সরকার সরে এসেছে। বুধবার রাজধানীতে এসডিজি বিষয়ক সম্মেলনের শেষ দিনে এ কথা জানান...
এখনও ক্ষুধার সঙ্গে লড়াই করছে গাজার শিশুরা। ২০২৫ সালের দুর্ভিক্ষের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে তৈরি হয়েছে খাদ্য সংকটের শঙ্কা। জাতিসংঘ সতর্ক করে বলছে, গাজার বড় একটি অংশ এখন চরম খাদ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর