‘মুজিব’ নিয়ে কানাডা যাচ্ছেন শুভ-তিশা

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৬:১০ পিএম

আগামী ৭ সেপ্টেম্বর পর্দা উঠবে কানাডার বিখ্যাত টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ১১ দিনব্যাপী চলবে সিনেমা উৎসব। আর এর এতে প্রিমিয়ার হবে বাংলাদেশ-ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৈরি ‘মুজিব: একটি জাতির রূপকার’র।

এ কারণে কানাডা উড়াল দিচ্ছেন সিনেমায় জাতির জনক বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ। সঙ্গে থাকবেন নুসরাত ইমরোজ তিশা। তিনি ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় আছেন।

গত ২০ আগস্ট তথ্য মন্ত্রণালয় থেকে শুভ ও তিশার টরন্টো সফরের অনুমোদন দেওয়া হয়েছে।বিষয়টি একটি গণমাধমেও নিশ্চিত করেছেন তিশা। তিনি বলেন, ‘যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এরপর অফিশিয়াল অনেক কাজ বাকি আছে। ছবিটি উৎসবের কমার্শিয়াল বাজারে দেখানো হবে।’

 

এদিকে গত ৩১ জুলাই চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে ‘মুজিব’ সিনেমাটি। ছবিতে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে।

গুলশান হামলার ঘটনাকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্রটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে—এমন আশঙ্কায় ছয় বছর আগে ‘শনিবার বিকেল’ আটকে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের সেন্সর বোর্ড। এর পরে...
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। তরুণ এই নেতার আকস্মিক প্রয়াণ নাড়া দিয়েছে বিনোদন অঙ্গনকেও। সামাজিক...
হাসপাতালে ভর্তি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। চার দিনের সরকারি সফরে কক্সবাজারে গিয়ে শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার...
কর ফাঁকির অভিযোগে বেশ ক’জন তারকার ব্যাংক হিসাব জব্দ হয়েছে। সেই তালিকায় থাকা ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামের একজনকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি। অনেকে সেই নামকেই ধরে নেন নুসরাত ইমরোজ তিশা! এবার বিষয়টি...
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
লোডিং...

এলাকার খবর