বলুন দেখি, চমকে দেওয়া পোস্টারটির নায়ক কে? 

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল অবমুক্ত হয়েছে নতুন ছবি ‘শেষ বাজি’র পোস্টার। যেখানে নিবিষ্ট মনে সিগারেট ধরাচ্ছেন একজন। তবে ঠিক চেনা যাচ্ছে না। আবার খুব পরিচিতও লাগছে।

কেউ বলছেন শ্যামল মাওলা, কারো মতে শরিফুল রাজ। তবে সিনেমার নাম তো ‘শেষ বাজি’। যেখানে নায়ক হওয়ার কথা সাইমন সাদিকের। 

বিষয়টি জানতে নায়কের সঙ্গে যোগাযোগ করা হলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে সাইমন বলেন, ‘এমন মজার রেসপন্স খুব কম পেয়েছি। অনেকে আমাকে চিনতে পারেননি। সবমিলয়ে পোস্টার প্রকাশের পর খুব ইতিবাচক সাড়া পাচ্ছি।’

মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শেষ বাজি’র কাহিনি। এটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। তিনি জানান, জানুয়ারির ১৯ তারিখ মুক্তি পাচ্ছে শেষ বাজি। ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান।

সাইমন দাবি করলেন, শুধু পোস্টারই নয়, ছবিটির কথাও অনেক দিন দর্শকরা মনে রাখবেন।  

নির্মাতা মেহেদী হাসান জানান, গত ৩০ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ।

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
জামায়াতে ইসলামী এখন জামায়াত লীগ হয়েছে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
এটা আগে থেকেই নির্ধারিত যে, প্রথমবারের মতো আয়োজিত ১৪ দলের ফিফা আসিয়ান কাপ দুটি ডিভিশনে হবে। এর মধ্যে বাংলাদেশসহ ৮টি দল আছে ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনে। এই ৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর