সাগরে লাফ দিয়ে আহত ইমন

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৪:১৪ পিএম

বঙ্গোপসাগরের সুন্দরবন অংশে চলছে সরকারি বিগ বাজেটের চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’র শুটিং। আর এতে অংশ নিতে গিয়ে মারাত্মক আহত হয়েছেন চিত্রনায়ক ইমন। 

সাগরে লাফ দেওয়ার একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে পায়ে বিঁধেছে জাহাজের নোঙরের সুঁচালো লোহা। জানা যায়, দৃশ্য অনুযায়ী ইমন সাগরে লাফ দেন। আর অসাবধানতাবশত তার পায়ে ঢুকে যায় লোহাটি। গুরুতর আহত হন ইমন। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইউনিটের একজন জানান, বেশ কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং ছিল। সকালে চিত্রনায়ক ইমনের একটি দৃশ্য ছিল সাগরে লাফ দেওয়ার। সেই ঝুঁকিপূর্ণ দৃশ্য করতে গিয়েই ইমনের পায়ে নোঙরের লোহা ঢুকে যায়। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে সুন্দরবন অংশ হওয়ায় নিয়মিত নেটওয়ার্কে থাকতে পারছেন না ইমন। তার ফোনে একাধিকবার ফোন দিয়ে সেটা বন্ধ পাওয়া গেছে।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন জ্যাকপট’ নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। সেই ঘটনা নিয়ে বড় বাজেটে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। আর এটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজিব বিশ্বাস।

 

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
চলমান গ্যাসের সংকট কাটতে দেড় সপ্তাহের মতো লাগতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লাইন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর