নামটা বারবার দেখছিলাম: পূর্ণিমা

আপডেট : ১৩ মে ২০২৪, ১২:১৩ পিএম

পুনর্গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। আগামী এক বছরের জন্য ঘোষিত ১৫ সদস্যের এই বোর্ডে স্থান পেয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। রোববার (১২ মে) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশে সেন্সর বোর্ড পুনর্গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করল।

এদিকে, সেন্সর বোর্ডে সদস্য হওয়ার খবরটি অনেকটা আচমকাই শুনেছেন পূর্ণিমা। আগে থেকেই জানতেন কি-না এমন প্রশ্নে গণমাধ্যমে তিনি বললেন, ‌‘একদমই না। আমি মোটেও প্রস্তুত ছিলাম না এমন সংবাদের জন্য। প্রযোজক খোরশেদ আলম খসরু ভাই আমাকে প্রজ্ঞাপনটা পাঠান। সেটা পেয়ে আমার নামটা বারবার দেখছিলাম। ভুলে লিখেছে কিনা সেটাও ভাবনায় ছিল। তাই দেখে বারবার নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম। এটা কিভাবে সম্ভব হলো? কারণ বিষয়টি নিয়ে আমার সঙ্গে কখনও কারও আলোচনাও হয়নি। সেন্সর বোর্ড বা মন্ত্রণালয় থেকে যাঁরা আমার কথা ভেবেছেন তাদের ধন্যবাদ জানাই। এটা আমার জন্য একটা বড় সারপ্রাইজ।’

সেন্সর বোর্ডের নতুন কমিটিতে সর্বকনিষ্ঠ সদস্য পূর্ণিমা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

যোগ করে তিনি আরও বলেন, ‘আসলে এটা একটা নতুন দায়িত্ব। আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

নতুন কমিটিতে সদস্য হিসেবে অভিনয়শিল্পীদের মধ্যে পূর্ণিমাসহ আরও রয়েছেন সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম। এছাড়াও রয়েছেন প্রযোজক খসরু, পরিচালক জাহাঙ্গীর আলম।

কার্যকর হওয়া নতুন কমিটিতে রয়েছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।

অন্যদিকে, সেন্সর বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর