দীঘির বিয়ে?

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৮:০২ পিএম

সিনেপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন অসংখ্য চলচ্চিত্রে। বছরতিনেক আগে ‘তুমি আছ তুমি নেই’ ছবির মাধ্যমে চিত্রনায়িকা হিসেবেও তাঁর অভিষেক হয়েছে। সোমবার (১ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে অভিনেত্রীর একটি পোস্ট দেখে অবাক নেটিজেনরা। নেটদুনিয়াও রীতিমতো তোলপাড়। 

দীঘির সেই পোস্টে দেখা যায়, তাঁর অনামিকায় একটি আংটি। নেলপলিশ রাঙানো হাত। আর হাতের নিচে বিয়ের কার্ড! ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না আর...! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

তারপর থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন নেটিজেনরা। সবার মনে একটিই প্রশ্ন—‘বিয়ে করে ফেলেছেন দীঘি?’ আবার কেউ বলছেন, ‘বিয়ে নাকি অভিনয়?’

তবে সত্যিই কি বিয়ে করছেন দীঘি? খোঁজ নিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটাল জেনেছে যে, এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না অভিনেত্রী। ফেসবুকের সেই পোস্টটি মূলত প্রমোশনাল। চুক্তিবদ্ধ হওয়া নতুন একটি সিনেমার প্রমোশনের উদ্দেশেই পোস্টটি দিয়েছেন দীঘি।

এ প্রসঙ্গে দীঘির বাবা অভিনেতা সুব্রত বলেন, ‘অনেকে যে রকম ভেবেছেন, বিষয়টি আসলে তা নয়। দীঘির নতুন একটি সিনেমা আসছে, সেটিরই প্রমোশনাল পোস্ট এটা।’

নতুন সিনেমা সম্পর্কে জানতে চাইলে সুব্রত বলেন, ‘আজ (২ জুলাই) সন্ধ্যায় ঘোষণা আসছে নতুন সিনেমাটির। তখনই কে পরিচালনা করছেন, দীঘির বিপরীতে কে আছেন—সেসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

প্রসঙ্গত, দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এতে তিনি ছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায়। তাঁর বিপরীতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের চরিত্রে ছিলেন আরিফিন শুভ।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর