নায়ক শান্ত খানের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১২:৪৭ পিএম

চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর নামে।

বুধবার (৩ জুলাই) দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে এ মামলা করেন।

প্রায় দুই বছর ধরে নায়কের সন্দেহজনক স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ নিচ্ছে দুদক। ২০২২ সালে সন্দেহজনক স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেতে দেশি-বিদেশি ৫৮টি ব্যাংককে চিঠি পাঠায় সংস্থাটি।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমে জানান, মেসার্স শান্ত এন্টারপ্রাইজ নামে রাজধানীর কাকরাইলে একটি প্রতিষ্ঠান রয়েছে, যার মালিক শান্ত খান। দুদকের চাঁদপুর জেলা কার্যালয় থেকে গত ২৩ এপ্রিল তাঁর সম্পদ বিবরণী চাওয়া হয়েছিল। কিন্তু তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। সময় চেয়ে আবেদনও করেননি। কমিশনের আদেশ অনুযায়ী সম্পদ বিবরণী দাখিল না করে তিনি দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

প্রসঙ্গত, প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খান। ২০১৯ সালে উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হয় । এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এদিকে, শান্ত খানের বাবা সেলিম খানও রয়েছেন দুদকের নজরে। আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে অভিযুক্ত সেলিম।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর