আর্জেন্টিনা ১-০ গোলে জিততে পারে: জাহিদ হাসান

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম

বিশ্ব ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত লড়াইয়ের আগে উত্তেজনায় টগবগ করছে কোটি কোটি সমর্থকের হৃদয়। সেই উন্মাদনা ছুঁয়ে গেছে শোবিজ অঙ্গনকেও। প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে নিজের প্রত্যাশা, ফাইনালের সম্ভাব্য চিত্র আর লিওনেল মেসিকে নিয়ে ভাবনা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার বিশ্বাস, শিরোপার লড়াই হবে হাড্ডাহাড্ডি, তবে শেষ পর্যন্ত হাসবে আর্জেন্টিনাই।

ম্যাচের সম্ভাব্য ফল নিয়েও নিজের মজার পূর্বাভাস দিয়েছেন জাহিদ হাসান। তার ভাষায়, ‘আর্জেন্টিনা ১-০ গোলে জিততে পারে। আবার আমার আরেকটা প্রেডিকশন হলো, ম্যাচটা ৫-৪ গোলেরও হতে পারে।’ কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল একজন নিবেদিত ফুটবলভক্তের উচ্ছ্বাস।

ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত বোঝাপড়া এবং বড় ম্যাচ খেলার মানসিকতা কিছুটা বাড়তি সুবিধা দেবে।’

ফাইনাল ম্যাচ সবসময়ই অন্যরকম। আগের ম্যাচগুলোর পারফরম্যান্স সেখানে অনেক সময় অর্থহীন হয়ে যায়। ছোট্ট একটি ভুল কিংবা মুহূর্তের একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। সেই অভিজ্ঞতার আলোকে জাহিদ হাসান বলেন, ‘ফাইনালে অনেক সময় বড় দলও নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারে না, আবার প্রত্যাশার চেয়ে দুর্দান্ত খেলেও চমকে দেয়। এখানে ছোট একটি ভুলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায় আছি।’

জাহিদ হাসানের আর্জেন্টিনা-প্রেমের শুরু কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ঘিরে। সেই ভালোবাসা আজও অটুট। এখন তার বিশ্বাস, লিওনেল মেসির হাতেই আরো একটি বিশ্বকাপ শোভা পাওয়া উচিত।

ফাইনালে মেসির গোল নিয়ে প্রশ্ন করা হলে জাহিদ হাসান বলেন, ‘ফাইনালে মেসিকে দিয়ে গোল করানোর চেয়ে বড় বিষয় হলো দলকে জেতানো। প্রয়োজন হলে মেসি গোল না করেও দলের জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

এবারের আর্জেন্টিনা দল নিয়েও বেশ আশাবাদী এই অভিনেতা। তার মতে, ‘মেসিকে ঘিরে প্রত্যাশা বরাবরের মতোই ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে তিনি প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন। ফলে এবারের শিরোপা জয়ের সম্ভাবনা আর্জেন্টিনারই বেশি।’

তার এই ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত সত্যি হবে কি না, তা এখন দেখার অপেক্ষা। শেষ হাসি কে হাসবে, আর্জেন্টিনা না কি স্পেন—তার উত্তর মিলবে আজ রাতেই। বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ শুরু হবে রাত ১টায়।

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর