প্রথম দিনেই শাকিবের বাজিমাত, রেকর্ড গড়ল ‘দরদ’

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম

ফের শাকিবের বাজিমাত। মুক্তির প্রথম দিনেই (১৫ নভেম্বর) রেকর্ড গড়ল তাঁর প্যান-ইন্ডিয়ান সিনেমা ‌‌‘দরদ’। রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্স চেইনে সাম্প্রতিক বছরে সবচেয়ে বেশি টিকিট বিক্রির রেকর্ড গড়ল এটি।

গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিগ বাজেটের এই সিনেমার মুক্তি নিয়ে শাকিব-ভক্তদের মাঝে বেশ উদ্বেগ ছিল। বিশেষ করে, যখন প্রচারণার শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেলার কিংবা নতুন গান, এমন কিছুই পাচ্ছিলেন না, তখন নির্মাতা অনন্য মামুনের প্রতি তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু এবার মুক্তির পর পুরোই উল্টো চিত্র।  

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ও সিনেমাটির নির্মাতা মামুনের সঙ্গে কথা হলে তাঁরা ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানান, এ বছর এখন পর্যন্ত যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, তার মধ্যে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে দরদ। 

দরদ’র একটি দৃশ্যে শাকিব ও সোনাল। ছবি: সংগৃহীত

সিনেমাটির প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সে টিকিট বিক্রি হয়েছে ৩০ লাখ ৬৮ হাজার টাকা। অন্যদিকে, গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তুফান’র টিকিট বিক্রি হয়েছিল ২৯ লাখ ৬১ হাজার টাকা। এ ছাড়া শাকিবের ‘রাজকুমার’ ছবির প্রথম দিনের টিকিট বিক্রি ছিল ১২ লাখ টাকার বেশি।

এমন অভাবনীয় সাড়ায় ইনডিপেনডেন্ট ডিজিটালকে অনন্য মামুন বললেন, ‌‘আশানুরূপ ভালো সাড়ি পাচ্ছি। সবার দোয়া চাই। আর এই সময়ে দেশের সিনেমা হলগুলোর জন্য এমন একটি সিনেমার দরকার ছিল। আমরা সেই ঝুঁকি নিয়েই দরদ মুক্তি দিয়েছি।’

প্রসঙ্গত, শুক্রবার দেশের ৮৩টি সিনেমা হলে মুক্তি পায় রোমান্টিক থ্রিলার ধাঁচের দরদ। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আরও রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। ছবিটি বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসে সঙ্গে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। সিনেমাটি একইসঙ্গে আরও ২২টি দেশে মুক্তি পেয়েছে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
কক্সবাজারের হিমছড়ির মনোরম পাহাড় ও সাগরের মেলবন্ধনে গড়ে ওঠা চার তারকা হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসে’ থেকে মুগ্ধতার কথা জানিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। সম্প্রতি গোল্ডস্যান্ডস...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কোন সংঘাত নয়, তিনি চান দেশে সমঝোতার রাজনীতি হোক। আজ রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি একথা বলেন। 
লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট সড়কের পাশে শাকচর পাটওয়ারী বাড়ির পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দাদা-নাতি ও নাতনিসহ তিনজন নিহত হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা হয়। 
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪ জনে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৯৮ জন।
লোডিং...

এলাকার খবর