‘দরদ’র জন্য অগ্রিম টিকিট

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখনও চলচ্চিত্রাঙ্গনে স্থবিরতা কাটেনি পুরোপুরি। তবুও মুক্তি দেওয়া হচ্ছে বড় বাজেটের সিনেমা ‘দরদ’, যেটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সুপারস্টার শাকিব খান। এই তারকার ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সাফল্যে এই সিনেমাও ভালো আশা জাগাচ্ছে! শুক্রবার (১৫ নভেম্বর) দরদ-মুক্তি ঘিরে দেশের সিনেমা হলগুলোতে অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে। মুক্তির দু’দিন আগেই মাল্টিপ্লেক্সগুলোয় ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।

সর্বাধুনিক থিয়েটার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার থেকে দৈনিক ২২টি শো চলবে দরদ’র। মাল্টিপ্লেক্সটির ওয়েবসাইটে দেখা যায়, বুধবার (১৩ নভেম্বর) দুপুর থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এসকেএস টাওয়ার, সনি, সীমান্ত সম্ভারে প্রথমদিনের শোগুলোর টিকিট সেল হচ্ছে। 

এ ছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। তারা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক। বিষয়টি ফেসবুকে পোস্টেও জানিয়েছে কর্তৃপক্ষ। সিনেস্কোপ বলছে, ঈদ ছাড়া অগ্রিম টিকিটে এতো রেসপন্স আশাই ছিল না। 

দরদ’র একটি দৃশ্যে শাকিব ও সোনাল। ছবি: সংগৃহীত

ঢাকার বাইরে বগুড়ার মধুবন ও চট্টগ্রামের সুগন্ধার মতো সিঙ্গেল স্ক্রিনের হলেও শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। মধুবনের ব্যবস্থাপক ইউনুস রুবেল বলেন, ‘‘ঢাকার বাইরে অ্যাডভান্স বুকিং ট্রেন্ডের সঙ্গে দর্শক এতটা পরিচিত না। শুরুর দিকে শাকিব খানের ফ্যানরা ভিড় করে। রিলিজের পর দর্শকদের রিভিউ ভালো হলে ভিড় বাড়তে থাকবে। সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে ‘দরদ’ হিট হওয়ার সম্ভাবনা রয়েছে।’’ 

সুগন্ধা হলের ব্যবস্থাপক শাহাদত হোসেন বললেন, ‘দরদ-এর ট্রেলার ভালো লেগেছে। কেউ খারাপ বলেনি। বুধবার থেকে অগ্রিম টিকিট দিচ্ছি। ঈদ ছাড়া শাকিবের এমন ছবি আসছে এটা আমাদের জন্য পাওয়া। তুফানের পর মানুষ আর সিনেমার বিনোদন পায়নি। সব মিলিয়ে আশাবাদী।’

রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবি দরদ-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে, যা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন সিনেপ্রেমীরা।

ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও ২২টি দেশে মুক্তি পাচ্ছে এটি। নির্মাতা বলেন, ‘‘ঈদ ছাড়া ১০০ হলে দেশে মুক্তি পাচ্ছে দরদ। ইতিমধ্যে ৮০টি হল চূড়ান্ত হয়ে গেছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবেন না।’ 

এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের সোনাল চৌহান। অন্যান্য চরিত্রে রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসে সঙ্গে এটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। 

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর