পাকিস্তানের মাল্টিপ্লেক্সগুলোতে রাজ-বুবলীর সিনেমা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১১:১০ এএম

গত বছরের অন্যতম আলোচিত রোমান্টিক সিনেমা ‘দেয়ালের দেশ’। রোজার ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি শুধু দেশেই নয়, যুক্তরাষ্ট্র,কানাডা, অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও সাড়া ফেলে। এবার এটি গেল পাকিস্তানে। দেশটির অত্যাধুনিক প্রেক্ষাগৃহতে আজ থেকে প্রদর্শন হচ্ছে ছবিটি।

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন এর পরিচালক মিশুক মনি। গতকাল (২ জানুয়ারি) রাতে তিনি বলেন, ‘কত সংখ্যক হলে এটি মুক্তি পাচ্ছে, তা আজ বিকাল নাগাদ জানতে পারব। পাকিস্তানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছেন আমেরিকার এভেইল এন্টারটেইনমেন্ট। আমি শুধু আমার ডিস্ট্রিবিউটরকে বলেছি আপাতত মাল্টিপ্লেক্সে রিলিজ করতে।’

সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। এর মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার।

নির্মাতা বলেন, ‘দেয়ালের দেশ আমার প্রথম ছবি। গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও ক্রিকিটিদের দারুণ প্রশংসা পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। আশা করি পাকিস্তানের দর্শকদের কাছেও সিনেমাটি ভালো লাগবে।’

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও শবনম বুবলী।

এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সাবেরী আলম প্রমুখ।

গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়ে। এবার...
মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সর্দারবাড়ির খেলা’। আগামীকাল ৮ মে ঢাকাসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাখাল সবুজ পরিচালিত এ সিনেমা। মৃত্তিকা ছবিঘরের ব্যানারে এটি প্রযোজনা...
ঈদুল ফিতরে মুক্তি পায় রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। ইন্ডাস্ট্রির চার নায়িকাকে নিয়ে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে নারীর সংগ্রাম, প্রতিবন্ধকতা ও টিকে থাকার লড়াই। মুক্তির পর দর্শকদের বেশ প্রশংসা...
গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে এসেছে চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা ‌‘প্রেসারকুকার’। আর আগামী মাসে আসছে তার নতুন সিনেমা ‘সর্দার বাড়ির...
তামিল সিনেদুনিয়ায় শোকের ছায়া। পরিচালক-অভিনেতা এস জে সূর্যর আসন্ন সিনেমা ‘কিলার’-এর শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। আহত হয়েছেন আরও ৩ কর্মী। আকস্মিক এই ঘটনায় সিনেমাটির...
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের রাংটিয়া রেঞ্জের নকশী এলাকায় চোরাকারবারি ও বালুখেকোদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।
গণহত্যার দায়ে জামায়াত ইসালামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর