আগামী সপ্তাহে আসছে সাইমন সাদিকের ‘দায়মুক্তি’ 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:০১ পিএম

বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমা ‘দায়মুক্তি’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুস্মি রহমান। পরিচালনা করেছেন অসংখ্য সুপারহিট সিনেমার পরিচালক বদিউল আলম খোকন। আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এর প্রযোজক জসিম উদ্দিন।

চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত এবং তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘আমি আর দিলারা ভাবি অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। প্রযোজক ও পরিচালকের আগ্রহেই মূলত আমার এই ছবিতে কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

দিলারা জামান ও আবুল হায়াত। ছবি: নির্মাতার সৌজন্যে

দিলারা জামান বলেন, ‘হায়াত ভাইয়ের সঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। দায়মুক্তি সিনেমায় কাজ করার মধ্যদিয়ে সিনেমাতেও একসঙ্গে কাজ করা হলো আমাদের। গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। সিনেমাতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে ভালোভাবে অভিনয় করার চেষ্টা করেছেন। বাকিটা আসলে দর্শকের আগ্রহের উপর নির্ভর করছে।’

দায়মুক্তি সিনেমায় মনিরুজ্জামান মনিরের লেখা ও আলী আকরাম শুভর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় গায়ক মনির খান। 

প্রসঙ্গত, ২০১৭ সালে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়।

আওয়ামীপন্থী শিল্পী-সাংবাদিকদের সিক্রেট হোয়াটস অ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এখন বেশ সমালোচিত। কারণ এখন থেকে এমন কিছু নির্দেশ দেওয়া হয়েছে, ‍যা ছিল অশিল্পীসূলভ, নিষ্ঠুর। এই গ্রুপে ছিলেন চিত্রনায়ক সাইমন...
হঠাৎ খবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সহ-সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন না সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বললেন,...
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল অবমুক্ত হয়েছে নতুন ছবি ‘শেষ বাজি’রে পোস্টার। যেখানে নিবিষ্ট মনে সিগারেট ধরাচ্ছেন একজন। তবে ঠিক চেনা যাচ্ছে না। আবার খুব পরিচিতও লাগছে। কেউ বলছেন শ্যামল মাওলা, কারো মতে...
অনেক দিন পর পরী আর আমি একসঙ্গে কাজ করতে যাচ্ছি। সিনেমাটির গল্প প্রেক্ষাপট একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তাসৃমদ্ধ গল্প। একেবারে ভিন্ন ধারার কাজ হতে যাচ্ছে। আমার বিশ্বাস পরিচালক অত্যন্ত যত্ন সহকারে...
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও সাত যাত্রী।
বখাটে কিশোর চক্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেছেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত এবং এই টুর্নামেন্টে এসে সম্মানিত বোধ করছি। আমাদের জন্য এটি স্পষ্টতই একটি বড় সুযোগ, কারণ আমরা আমাদের...
তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর