বাবা হলেন ‘প্রিয়তমা’ নির্মাতা হিমেল

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১২:১৩ পিএম

পুত্রসন্তানের বাবা হয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। ১৮ এপ্রিল দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে নবজাতকের জন্ম হয়।

হিমেল জানান, স্ত্রী ফারিহা জান্নাত ও সন্তান দুজনই সুস্থ আছেন। ছেলের নাম রেখেছেন আধান আশরাফ।

বাবা হওয়ার আনন্দে আপ্লুত হিমেল আশরাফ ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এটা। সন্তানকে প্রথমবার দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করা এ নির্মাতা আরও বলেন, ‘‘আমাদের প্রথম বাচ্চা। আমেরিকায় একা একা সাহস হয়নি। আমাদের দুই পরিবারের প্রথম সন্তানও সে। বাচ্চার দাদা-দাদি, নানা-নানি উপস্থিত থাকুক চেয়েছি। পিতৃসূত্রে ও এখনই আমেরিকার পাসপোর্ট পাবে। কিন্তু এটা তো ঠিক, বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়ায় ওর আমেরিকার পাসপোর্টের প্রথম পাতায় লেখা থাকবে ‘Place of Birth : Bangladesh’। সেটাও আমার জন্য আনন্দের।’’

হিমেল আশরাফ দীর্ঘদিন ধরেই কাজ করছেন টেলিভিশন ও চলচ্চিত্র নির্মাণে। অসংখ্য নাটক নির্মাণের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা লাভ করেন। পরবর্তী সময়ে ২০১৭ সালে নির্মাণ করেন প্রথম চলচ্চিত্র ‘সুলতানা বিবিয়ানা’।

তবে ২০২৩ সালের ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ তাঁকে নিয়ে আসে ব্যাপক আলোচনায় ও সাফল্যের শিখরে। এর পরের বছর এ জুটি আনেন ‘রাজকুমার’ চলচ্চিত্র।

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
জুলাই গণঅভ্যুত্থানে মিরপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...
রাজধানীর মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের সময় এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির অভিযোগের পর হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’...
স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকার দিকে রওনা হয়েছিল পাবনার তিন স্কুলছাত্রী। পাবনা থেকে বাসে নাটোর, পরে রংপুর হয়ে কুড়িগ্রামে পৌঁছায় তারা। তবে অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় শেষ...
পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন ৪ ঘণ্টা বন্ধ রাখে ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকরা। সোমবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫নং গেইটে এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর