জামিনে মুক্ত হয়ে যা বললেন ফারিয়া

আপডেট : ২০ মে ২০২৫, ০৬:৪৬ পিএম

রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার হন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রাজধানীর ভাটারা থানায় তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। তবে অভিনেত্রীর গ্রেপ্তারের খবরে সামাজিকমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই ঘটনার সমালোচনা করেন অনেকে। অবশেষে কাশিমপুর কারাগার থেকে আজ মঙ্গলবার জামিনে মুক্ত হয়েছেন তিনি।    

দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফারিয়া। অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুক পোস্টে অ্যাডমিনের বরাতে তিনি বলেন, ‌‌‘জীবনের সবচেয়ে মুমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখব। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না।’

এ সময় গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানাতে ভুলেননি নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।’ 

মূলত গ্রেপ্তার হওয়ার পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন অভিনেত্রীর ভক্তরা। অবশেষে জামিনের খবরে স্বস্তি প্রকাশ করেন তাঁরা।

প্রসঙ্গত, গ্রেপ্তারের পর সোমবার (১৯ মে) নুসরাত ফারিয়াকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। একইসঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা হয়। তবে ব্যাপক সমালোচনার মুখে আজ মঙ্গলবার অভিনেত্রীর জামিন মঞ্জুর করেন আদালত।

আলোচিত এই নায়িকার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। এজাহারে তাঁকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। 

হত্যাচেষ্টার ওই মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও আসামি করা হয় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। এ ছাড়াও গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চারশ’ জনকে ওই মামলায় আসামি করা হয়েছে।

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের মাঝে হাজির হচ্ছেন গ্ল্যামারাস চিত্রনায়িকা-গায়িকা নুসরাত ফারিয়া। এবারের উৎসবে তার বিশেষ চমক হিসেবে থাকছে সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে...
নায়িকা হওয়ার পর রমজান কীভাবে কাটে—এ প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, ‌‘রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়,...
সংগীতশিল্পী দিলশাদ নাহার কণার পক্ষে দাঁড়িয়ে মার খাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায় এক যুগ আগে বিদেশে একটি অনুষ্ঠানে এমন ঘটনার মুখোমুখি হন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন...
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নুসরাত ফারিয়া অভিনয় করেছিলেন ‘শাহেনশাহ’ নামের একটি ছবিতে। এরপর বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন ইভেন্টে তাঁদের যৌথ উপস্থিতি নেটিজেনদের নজর কাড়ে। অনুরাগীদের মনে প্রশ্নের...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর