দেশে ফিরছেন তানিন সুবাহর স্বামী, সিদ্ধান্তের অপেক্ষা

আপডেট : ০৯ জুন ২০২৫, ০২:১২ পিএম

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা তানিন সুবাহ। জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এর মধ্যেই রোববার (৮ জুন) বিকেলে হঠাৎ তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, চিকিৎসকরা তাঁকে ‘ক্লিনিকালি মৃত’ ঘোষণা করেছেন, তবে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি; তাঁর হার্ট এখনও কাজ করছে।

হাসপাতালে তানিন সুবাহর দেখভাল করছেন আরেক অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি জানিয়েছেন, সুবাহর শারীরিক অবস্থা আজও অপরিবর্তিত। হার্ট ও কিডনির অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো, কিন্তু ব্রেন এখনও কাজ করছে না। এই অবস্থায় সবকিছু নির্ভর করছে সুবাহর স্বামী জাহিদের ওপর। জাহিদ পেশায় একজন পাইলট। তিনি আজ দেশে ফিরছেন, তারপরই চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মুক্তি বলেন, ‘এখন এই অবস্থাতে যদি তার (সুবাহ) স্বামী চায় তাহলে আমরা সুবাহকে অন্যকোনো হাসপাতালে নিয়ে যেতে পারব অথবা এখানেই আরও কয়েকদিন দেখা যেতে পারে, সেটাও সম্ভব; যেহেতু ওর হার্ট এখনও কাজ করছে।’

সুবাহর শারীরিক অবস্থা নিয়ে ডাক্তাররা কী বলছেন—জানতে চাইলে সোমবার (৯ জুন) দুপুরে মুক্তি বলেন, ‘ওর (সুবাহ) কিডনি, হার্ট ও ব্রেনের সমস্যা ছিল। এখন কিডনি ও হার্টের অবস্থা আগের চেয়ে ভালোর দিকে। তবে মস্তিষ্ক এখনও কাজ করছে না (ব্রেন ড্যামেজ), সেটার জন্য আরেকটু সময় দরকার। এভাবে চিকিৎসা যদি চলতে থাকে, হয়তো-বা ওর ব্রেনের অবস্থাটাও ঠিক হয়ে আসতে পারে।’

যোগ করে বললেন, ‘‘ডাক্তারদের ভাষ্য অনুযায়ী, রোগীর ব্রেন ড্যামেজ থাকলে এই অবস্থাকে ‘ক্লিনিকালি ডেথ’ বলে ঘোষণা করা হয়। এর মানে ব্রেন ড্যামেজ হয়ে আছে; কিন্তু ও (সুবাহ) এখনও বেঁচে আছে, ওর হার্ট কাজ করছে।’’

গত ২ জুন মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন তানিন সুবহা। দ্রুত তাঁকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলে সন্ধ্যার দিকে আবারও তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই লাইফ সাপোর্টে রয়েছেন।

প্রসঙ্গত, ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমানভাবে কাজ করেছেন তানিন সুবহা। নাটকে তাঁর অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরও বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। অন্যদিকে, কাজল কুমার বর্ধন পরিচালিত ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমার মধ্যদিয়ে বড় পর্দায় অভিষেক করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ‘ফ্যাসিবাদের দোসর’ তকমায় নানা জটিলতায় পড়তে শুরু করেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে কেউ তাঁকে অভিনয়ের জন্য ডাকছে না। বিভিন্ন জায়গায় তাঁকে...
ভারতে প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও নিয়ে এবার তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই...
আগামী ডিসেম্বরে জাতীয় কাউন্সিলের পরিকল্পনা বিএনপির। সম্প্রতি দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের প্রভাবমুক্ত এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে কাউন্সিলে চূড়ান্ত হবে নেতৃত্ব।...
ভারত থেকে দেওয়া পলাতক শেখ হাসিনার বক্তব্যকে পাত্তা দিচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। এই জলপথ যৌথভাবে পরিচালনার বিষয়টি এখন দুই দেশ চূড়ান্তভাবে পর্যালোচনা করছে।
রাজধানী থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য  আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...

এলাকার খবর