সোলজারের শুটিংয়ে শাকিব খান, নায়িকা তানজিন তিশা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১১:১৬ এএম

সুপারস্টার শাকিব খানের ভক্তদের জন্য আরও একটি সুসংবাদ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো তাঁর নতুন ছবি ‘সোলজার’।

রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে সোলজার-এর শুটিং শুরু হয়েছে।

এতে অংশ নিয়েছে এই তারকা। সিনেমা-সংশ্লিষ্ট একাধিক শিল্পী এ তথ্য নিশ্চিত করেছেন। প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রথম লটে মূলত চরিত্রভিত্তিক দৃশ্যধারণের কাজ হচ্ছে। 

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি আগামী ১৫ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে। দেশপ্রেমকে উপজীব্য করে নির্মিত এই সিনেমার পরিচালক সাকিব ফাহাদ।

শাকিব খান বলেন, ‘আমরা চাই সিনেমাটি দেশের বাইরে প্রদর্শিত হোক। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে কাজ করা আমাদের জন্য এক আশীর্বাদস্বরূপ। আশা করি, অন্য প্রতিষ্ঠানগুলোও চলচ্চিত্রের স্বার্থে এগিয়ে আসবে।’

প্রতিষ্ঠানটির সঙ্গে আরও একটি সিনেমায় শাকিব খান অভিনয় করবেন।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, ‘শাকিব খান ২৬ বছরের বেশি সময় ধরে শুধু চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন। তাঁর সঙ্গে আমাদের যাত্রা বাংলা চলচ্চিত্রের জন্য নতুন দ্বার উন্মোচন করবে।’

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর