তাঁর সৃষ্টিকর্ম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে: শাকিব

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা-নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে ঢাকাই সিনেদুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। বরেণ্য এই অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

ইলিয়াস জাভেদের শিল্পকর্ম ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার (২১ জানুয়ারি) সামাজিকমাধ্যমের এক পোস্টে শাকিব লেখেন, ‘চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তাঁর প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাঁকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তাঁর সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন ইলিয়াস জাভেদ। হাসপাতালে রেখে তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। একপর্যায়ে চিকিৎকদের তত্ত্বাবধানে তাঁর নিজ বাসাতেই চলছিল চিকিৎসা কার্যক্রম।

এবার থেমে গেল জীবনপ্রদীপ। আজ সকাল সাড়ে ১১টার দিকে রাজধানী উত্তরার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২।

কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
জনপ্রিয় মার্কিন অভিনেতা ডেনিস হ্যাসকিন্স মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। টিন সিটকম ‘সেভড বাই দ্য বেল’ সিরিয়ালে প্রিন্সিপাল রিচার্ড বেল্ডিং চরিত্রের মধ্যদিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। ...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে হয়তো তার ধারণা নেই। আজ সোমবার দুপুরে নিজের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সমাঝোতার মতো পরিবেশ তৈরি হয়নি। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আগে দায় স্বীকার করে তাদেরকে এগিয়ে আসতে হবে। আজ মঙ্গলবার...
আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার কুমিল্লায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর