শিল্পী সমিতির নির্বাচনে কারচুপির আশঙ্কা, রিনা খানের হুঁশিয়ারি

আপডেট : ২৯ জুন ২০২৬, ১১:৫৬ এএম

চলচ্চিত্রাঙ্গনে নির্বাচনী আমেজ শুরু! বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। চলছে ভোটের নানা হিসাব-নিকাশ। নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি শিল্পীদের কাছে তুলে ধরছেন প্রার্থীরা। এমন আবহে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিনা খান।

আরমান-মুক্তি প্যানেল থেকে প্রার্থী হয়েছেন এই অভিনেত্রী। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছেন তিনি। 

কারচুপির চেষ্টা করা হলে, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে—এমন হুঁশিয়ারি দিয়ে রিনা খান বলেন, ‘আমি বলব না যে কারচুপির সম্ভাবনা নেই। পৃথিবীর প্রায় সব নির্বাচনেই কারচুপির আশঙ্কা থাকে। তবে আমরা কোনো ধরনের কারচুপি হতে দিব না। যদি কেউ এমন চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে যা যা প্রয়োজন, আমরা সেই ব্যবস্থা নেব।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্টদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শিল্পী সমিতির এবারের নির্বাচনে মুখোমুখি হয়েছে দুটি পূর্ণাঙ্গ প্যানেল। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। অন্যদিকে, সভাপতি পদে রয়েছেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন রুমানা ইসলাম মুক্তি। এ ছাড়াও কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিয়েছেন একাধিক শিল্পী। 

সব প্রক্রিয়া শেষে আগামী ৩ জুলাই ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচিত হবে নতুন নির্বাহী কমিটি।

ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই ভক্তদের আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এবার এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। অভিনেত্রী জানালেন, বর্তমানে...
কন্নড় সিনেমার অভিনেত্রী ও মডেল কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে...
বয়স তাঁদের কাছে একটি সংখ্যা মাত্র! ৪০ পেরিয়েও যে লাবণ্যের ছটায় দর্শকদের মুগ্ধ করা যায়, তা এরইমধ্যে প্রমাণ করে দেখিয়েছেন বলিউডের এই সফল অভিনেত্রীরা। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও তাঁরা ফ্যাশন...
আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়ক বাপ্পারাজের। তাঁর প্যানেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তবে শেষ মুহূর্তে...
নবজাতক মৃত্যুতে জড়িতদের শাস্তি দিয়ে মানবিক বিবেচনায় আদ্–দ্বীন হাসপাতাল খুলে দিতে আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ সোমবার সংসদে বাজেট আলোচনায় এ আহ্বান জানান তিনি।
ফরিদপুর থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় কিশোরী। অভিযোগ উঠেছে, প্রেমিকের পরিবারের সঙ্গে সমঝোতা না হওয়ায় সাঈদ আব্দুল্লাহ সিয়ামকে (২২) ছুরিকাঘাতে হত্যা করা হয়।...
এবারের বাজেট সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে এনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। আজ সোমবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর