বিশ্বকাপের পর আবারও একসঙ্গে সঞ্জয় দেব-নোরা, আসছে নতুন গান

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৭:৫১ পিএম

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি। সেই জুটিই এবার ফিরছেন নতুন গান ‘চ্যাম্পিয়ন’ নিয়ে।

আগামী ২৯ জুন প্রকাশ পাবে গানটি। বিশ্বকাপের আবহকে ঘিরেই এটি প্রকাশের পরিকল্পনা করেছেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি।

ডালাস থেকে গণমাধ্যমকে সঞ্জয় দেব জানান, ‘চ্যাম্পিয়ন’ শুধু খেলাধুলাকে কেন্দ্র করে তৈরি কোনো গান নয়। এটি বিজয়, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতিটি অর্জন উদযাপনের বার্তা বহন করবে।

তার ভাষায়, ‘এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। "চ্যাম্পিয়ন" সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।’

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। তিনি জানান, প্রায় দুই মাস ধরে চলেছে গানটির কাজ।

‘চ্যাম্পিয়ন’-এর মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। মাত্র দুই দিনের সফরে গিয়ে এক দিনেই ভিডিওটির পুরো শুটিং শেষ করেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি। সঞ্জয়ের মতে, জানজিবারের সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে আলাদা মাত্রা দিয়েছে।

এদিকে গানটি প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রচারণা। সম্প্রতি নোরা ফাতেহি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই চ্যাম্পিয়নের জন্য প্রস্তুত তো?’ তার এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে গানটি নিয়ে কৌতূহল ও আগ্রহ বাড়ছে।

ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, সঙ্গে থাকে সংগীত, বিনোদন আর তারকাদের ঝলমলে উপস্থিতি। এবার সেই আয়োজন যেন আরও বড় পরিসরে। কারণ ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা...
বলিউডে জায়গা করে নেওয়া—যেখানে পৌঁছানোই বহু শিল্পীর আজীবনের স্বপ্ন, সেই মঞ্চেই এবার উড়ল বাংলাদেশের পতাকা। চমক দেখালেন তরুণ গায়িকা তাশফীয়া ফাতিমা। বিশ্বখ্যাত মিউজিক কোম্পানি টি-সিরিজের ব্যানারে...
ক’দিন আগে লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছেন নোরা ফাতেহি। এবার তাঁকে ঘিরে সমাজমাধ্যমে ছড়িয়েছে মৃত্যুর গুজব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে, দুঃসাহসিক খেলা ‘বাঞ্জি...
বলিউডে এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নোরা ফাতেহি। আইটেম গার্ল হিসেবে নজর কেড়েছেন গোটা বিশ্বের। তবে ক্যারিয়ারে এখনও কোনও সিনেমায় মূল চরিত্রে তাঁকে দেখা যায়নি। এ নিয়ে এই মডেল-অভিনেত্রীর...
নেত্রকোণার পূর্বধলায় নদী থেকে নবজাতক এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রশি দিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল শিশুটির মরদেহ।
অনেকদিন পর আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে হাজির হতে চলেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। পুরনো ম্যাজিক কি কাজ করবে—ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র এমন এক প্রশ্নে জয়া বলেন, ‘এই ছবিটা (আজও অর্ধাঙ্গিনী)...
জাতীয় সংসদে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমানো, টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার এবং...
শরীয়তপুর পৌরসভাসহ শরীয়তপুর শহরের ১০টি সরকারি দপ্তরে এক কোটি ৩৬ লাখ ১৫ হাজার ৬১৭ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে বিল পরিশোধে মাথাব্যাথাও নেই সরকারি এ ১০ প্রতিষ্ঠানের। দপ্তরগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর