পরিবারের সম্মতিতে সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল শিল্পী সংঘ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

দীর্ঘদিন ধরে অসুস্থ অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। পরিবারের সম্মতি পাওয়ার পর তাঁর চিকিৎসার প্রক্রিয়াও শুরু করেছে সংগঠনটি। চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে তারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয় সহকর্মী ও ভক্তদের মধ্যে। ভিডিওগুলোতে কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে দেখা যায় অভিনেতাকে। এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার বদলে তাঁর চিকিৎসা ও সুস্থতার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান অনেকে।

এমন পরিস্থিতিতে অভিনেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁর চিকিৎসার উদ্যোগ নেয় অভিনয়শিল্পী সংঘ। শুরুতে পরিবারের সম্মতির অপেক্ষায় থাকলেও এবার সেই অনুমতি পেয়েছে সংগঠনটি।

বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, সমু চৌধুরীর মায়ের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের কাছ থেকেও চিকিৎসার অনুমতি পাওয়া গেছে। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো চিকিৎসা সংগঠনটির তত্ত্বাবধানে হবে এবং এর সব খরচও তারাই বহন করবে।

সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর উদ্যোগ এবারই প্রথম নয়। প্রায় তিন বছর আগে গফরগাঁওয়ে তাঁকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেছিলেন অভিনয়শিল্পী সংঘের সদস্যরা। সে সময়ও তাঁর চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পরিবারের সম্মতি না মেলায় তখন আর সেই প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

এবার পরিবারের অনুমতি পাওয়ায় নতুন করে শুরু হয়েছে অভিনেতার চিকিৎসার উদ্যোগ। দীর্ঘদিন ধরে অসুস্থ এই শিল্পীর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন তাঁর সহকর্মী ও ভক্তরা।

রাবণ কি পুরোপুরি খলনায়ক? নাকি প্রত্যেক মানুষের ভেতরেই লুকিয়ে থাকে ভালো-মন্দের লড়াই? ‘রামায়ণ’ সিনেমার প্রিমিয়ারে এমনই এক মন্তব্য করে আলোচনায় সাই পল্লবী। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক...
দেড় থেকে দুই হাজার বেসরকারি নিরাপত্তাকর্মী, যান চলাচলে কড়াকড়ি—দিলজিৎ দোসাঞ্জের দিল্লি কনসার্ট ঘিরে নিরাপত্তার প্রস্তুতি জোরদার করছে পুলিশ। প্রথমে অনুমতি না দিলেও আয়োজকদের সংশোধিত নিরাপত্তা...
তিন দশকের পথচলা। অসংখ্য স্মৃতি, মঞ্চ মাতানো গান আর শ্রোতাদের ভালোবাসা। ১৯৯৭ সালে যাত্রা শুরু করা ব্যান্ড ভাইকিংস আগামী বছর পূর্ণ করবে ৩০ বছর। বিশেষ এই মাইলফলক উদ্‌যাপনে পুরোনো গানকে নতুন করে...
কিংবদন্তি সুফি গায়ক ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ইশক-এ-নুসরাত’। অনুষ্ঠানটির আয়োজক...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলে বিকেল ৪টা পর্যন্ত। 
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় সাবেক উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় কনস্টেবল হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে...
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ডিএইচএস) ৪১ হাজারের বেশি কর্মীর তথ্য প্রকাশ করেছে একটি অলাভজনক তথ্য ফাঁসকারী গোষ্ঠী। ফাঁস হওয়া তথ্যের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী...
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর