‘খেলা হবে’ বলার পরই পরীকে সরিয়ে শীর্ষে সাকিব

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৬:১৯ পিএম

সাকিব আল হাসান—বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়! একের পর এক রেকর্ড যার পায়ে হুমড়ি খেয়ে পড়ছে।

অন্যদিকে, পর্দায় না থাকলেও নানাভাবে আলোচনায় চিত্রনায়িকা পরী মণি। এ দুই তারকা ব্যক্তিগত কারণেও বারবার হয়েছেন খবরের শিরোনাম। শুধু এই মিল নয়, তাদের আরও একটি সাদৃশ্য আছে। বাংলাদেশি হিসেবে এই দুই তারকার ফলোয়ার সংখ্যা দেড় কোটি ওপরে!

ফেসবুক পেজে বাংলাদেশের সর্বোচ্চ ফলোয়ার বাঁহাতি অলরাউন্ডারের। তার ভেরিফায়েড পেজে অনুসারী ছাড়িয়েছে এক কোটি ৬০ লাখ।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) পর্যন্ত সাকিবের চেয়ে অনুসারী সংখ্যায় এগিয়ে ছিলেন পরী মণি। ফলোয়ার এক কোটি ৫০ লাখের কোটায়। তবে গতকাল শুক্রবার (২৫ আগস্ট) পরী মণিকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন সাকিব।

এদিকে গতকাল ভোরেই সাকিবের একটি পোস্ট শেয়ার করে পরী লেখেন, ‘খেলা হবে’। এই ক্রিকেটার ফেসবুকে লিখেছিলেন, ‘আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি’। নায়িকার পোস্টের পরই ফলোয়ারের খেলায় যেন পরীকে সরিয়ে দিলেন সাকিব! 

জানা যায়, একটি মোবাইল ব্যাকিংয়ের প্রমোশনে যুক্তও হয়েছেন এই দুই তারকা। সে কারণেই ফেসবুকে তাদের এই ‘খেলা’।

এদিকে, বিশ্বে এখন পর্যন্ত জনপ্রিয় তারকাদের ভেতর সবচেয়ে বেশি ফেসবুক ফলোয়ার রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। বর্তমানে তার ফেসবুক ফলোয়ার ১৬ কোটি ৫০ লাখ। বিশ্বকাপজয়ী লিওনেল মেসির ফেসবুকে ফলোয়ার ১১ কোটি ৫০ লাখ। আর নেইমার জুনিয়রের নয় কোটি ১০ লাখ। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ফলোয়ার সংখ্যা পাঁচ কোটি ১০ লাখ।

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর