আবারও পরীক্ষায় ফেল করেছেন কিম কার্দাশিয়ান

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

মার্কিন রিয়্যালিটি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান আবারও ক্যালিফোর্নিয়া বার পরীক্ষায় ফেল করেছেন। তবে ‌হাল ছাড়ার পাত্র নন তিনি, এমনটাই জানালেন ইনস্টাগ্রামে।

গত ২৯ জুলাই ও ৩০ জুলাই বার পরীক্ষায় বসেছিলেন কিম। শুক্রবার (৭ নভেম্বর) প্রকাশিত হয় তারই ফলাফল। ইনস্টাগ্রামের এক স্টোরিতে এই তারকা জানান, সেই পরীক্ষায় এবারও উত্তীর্ণ হননি, তবে আইনজীবী হওয়ার লক্ষ্য অর্জনে এখনও তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি লিখেছেন, ‘এখনও আমি আইনজীবী নই, আমি শুধু টিভিতে সুসজ্জিত পোশাক পরা একজনের চরিত্রে অভিনয় করি।’

বার পরীক্ষা নিয়ে কিমের ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: স্ক্রিনশট

তবে হাল ছাড়ছেন না, এমনটা জানিয়ে কার্দাশিয়ান বলেন, ‘আইনের এই যাত্রায় ৬ বছর পার হয়েছে, আর তা সত্ত্বেও পরীক্ষা পাস না করা পর্যন্ত আমি আছি। কোনো শর্টকাট নেই, হাল ছাড়া নেই—শুধু পড়াশোনা এবং আরও বেশি দৃঢ় সংকল্প।’

সবশেষে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘যাঁরা এই যাত্রায় আমাকে সমর্থন ও সাহস যুগিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। ব্যর্থতা মানেই সাফল্যহীন নয়, এটা শক্তি। আমি পরীক্ষায় পাস করার খুব কাছাকাছি ছিলাম এবং এটাই আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে।চল এগিয়ে যাই!’

সম্প্রতি কিম জানিয়েছিলেন যে, ২০১৮ সালে যখন তিনি সান ফ্রান্সিসকোভিত্তিক একটি আইন সংস্থায় শিক্ষানবিশ হিসেবে যোগ দেওয়া সিদ্ধান্ত নিয়েছিলেন, তখনই আইন নিয়ে তাঁর আকাঙ্ক্ষার তৈরি হয়। 

এর আগে ২০২১ সালে কিম জানান, অবশেষে তিনি প্রথম বর্ষের আইন পরীক্ষায় পাস করেছেন। সেই পরীক্ষায় পাস করতে তাঁর চারবার লেগেছে।

সূত্র: টিএমজেড

ঘোষিত হলো ৭৮তম এমি অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল টেলি-দুনিয়ার মর্যাদাপূর্ণ এই পুরস্কার আয়োজন। এবারের আসরে সবচেয়ে বেশি...
শোবিজ জগতের সাম্প্রতিক খবর, তারকাদের আলোচিত ঘটনা, সিনেমা, গান, নাটক ও ওটিটির বর্ণাঢ্য আয়োজন নিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালের নতুন অনুষ্ঠান ‘ইনডিপেনডেন্ট বাজ’ (আই-বাজ)। সাপ্তাহিক এই অনুষ্ঠানে দর্শকদের...
চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন শুধু প্রকৃতির অপার সৌন্দর্যেই ঘেরা নয়, বরং সেখানে জড়িয়ে রয়েছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। গৌড়-সুলতানী আমলে সেই প্রাচীন বরেন্দ্র অঞ্চল যতটা গৌরবের চরম শিখরে উন্নীত...
সম্প্রতি ‘স্টর্ম: আর্থস মাইটিয়েস্ট মিউট্যান্ট’র চতুর্থ কিস্তি প্রকাশ করেছে মার্ভেল কমিকস। যেখানে ঠাঁই পেয়েছে জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘জুজুৎসু কাইসেন’র শিবুয়াকাণ্ড! ক্যামিওতে উপস্থিত হয়েছে...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে হয়তো তার ধারণা নেই। আজ সোমবার দুপুরে নিজের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সমাঝোতার মতো পরিবেশ তৈরি হয়নি। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আগে দায় স্বীকার করে তাদেরকে এগিয়ে আসতে হবে। আজ মঙ্গলবার...
আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার কুমিল্লায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে আলোচিত ৩০ মামলার আসামি ‘পিচ্চি রাজাকে’ প্রিজন ভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আসামির বোন ও দুই পুলিশ সদস্যকে চার দিনের রিমান্ড দিয়েছেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর