ডাকলে নিবিড় এখন সাড়া দিচ্ছে: কুমার বিশ্বজিৎ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১২:১৯ পিএম

ফেব্রুয়ারিতে কানাডার টরেন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। এরপর থেকেই সেখানকার সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। টরেন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনায় নিবিড় কোনোভাবে বাঁচতে পারলেও মারা যান তিন বাংলাদেশি শিক্ষার্থী—আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ। 

ছেলের দুর্ঘটনার কথা শুনতে পেয়ে সেদিনই কানাডায় ছুটে গিয়েছিলেন কুমার বিশ্বজিৎ। তারপর থেকেই ঢাকা-টরেন্টোয় আসা-যাওয়ার মধ্যে আছেন তিনি। গণমাধ্যমে এই গায়ক জানালেন, নিবিড় এখন আগের চেয়ে সুস্থ। ডাকলে এখন সাড়া দেন। কথা বলার চেষ্টাও করেন।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমি এখন ঢাকায়, শুক্রবার এসেছি। আগামী শুক্রবার রাতে আবার কানাডা ফিরে যাব। সবার আশীর্বাদে নিবিড় এখন সুস্থ হওয়ার পথে। আমি এবং ওর মা গত ৯টা মাস নির্ঘুম রাত কাটিয়েছি। আমাদের কান্না সৃষ্টিকর্তা শুনেছেন। আমাদের নিবিড়কে ফিরিয়ে দিচ্ছেন। নিবিড়ের জন্য যাঁরা দোয়া ও আশীর্বাদ করেছেন তাঁদের সবার কাছে কৃতজ্ঞ।’

স্থানীয় পুলিশ তখন জানিয়েছিল, দুর্ঘটনাকবলিত গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় কুমার। বাকিরা ছিলেন সহযাত্রী। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তৃতীয়জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাঁরা সবাই প্রবাসী শিক্ষার্থী হিসেবে কানাডায় পড়াশোনা করছিলেন।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর