ব্যান্ড বায়োস্কোপের গান ‘চিনি কম লিকার বেশি’ চেখেছেন তো?

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৭:০২ পিএম

সম্প্রতি যাত্রা শুরু করেছে বাংলা গানের ব্যান্ড বায়োস্কোপ। এরই মধ্যে তাদের প্রথম মৌলিক গান ‘চিনি কম লিকার বেশি’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করেছে তারা। গানের প্রেক্ষাপটটা টিএসসির জনপ্রিয় রং চাকে নিয়ে। চা বিক্রেতা স্বপন মামাকে  উৎসর্গ করে গানটি প্রকাশ করেছে বায়োস্কোপ।

ব্যান্ডের সদস্য শিল্পী সাহস মোস্তাফিজ বলেন, ‘বায়োস্কোপের ভাবনাটা আমরা ভাবি ২০২৩ সালের ২০ ডিসেম্বর। শ’খানেক নামের লিস্ট রেডি করে সেখান থেকে বায়োস্কোপ নামটা বেছে নিতেই লেগে যায় মাস খানেক। ব্যান্ড করব ভাবা যত এক্সাইটিং, এর চেয়ে ঢের বেশি কঠিন শেষ পর্যন্ত পথে নামা এবং সেটা কন্টিনিউ করা। সেই কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য একে একে যুক্ত হন তারেক আহসান, অরণ্য আকন, বাপ্পী নবী, অরণ্য আকন, আবীর দাস ও লোবান।’

ব্যান্ডের আর এক সদস্য অরণ্য বলেন, ‘ধানমণ্ডি লেকের পাড়ে বসে দিনের পর দিন গিটার-পিয়ানিকা হাতে আমরা গলা মিলিয়েছি। শুরুতেই ব্যান্ডের নিজের গান থাকবে সেটাই ছিল আমাদের লক্ষ্য। একদম প্রথম দিন থেকেই নতুন গান তৈরির প্রক্রিয়া শুরু করি।’

ব্যান্ডের সদস্যরা। ছবি: বায়োস্কোপবায়োস্কোপ কেমন ব্যান্ড হবে— তা জানালেন বাপ্পী। ‘আমরা কী ধরনের করব, তা ভাবতে ভাবতেই মাথায় আসে, আমরা লোক-আঙ্গিকের গান করব, কিন্তু তা হবে সমকালীন গল্প নিয়ে। চারপাশে যা দেখছি তারই বায়োস্কোপ দেখাব আমরা’—বললেন তিনি।

বায়োস্কোপ চায় শহরের নানা গল্প গানের মাধ্যমে ফুটিয়ে তুলতে। তাই নাগরিক জীবনের দৈনন্দিন গল্পের লোকজ প্রকাশই হবে এই ব্যান্ডের মুল উপাদান। বায়োস্কোপ আরও কিছু মৌলিক গানের কাজ করছে বলে জানান ব্যান্ডের সদস্যরা। হেলায় ফেলায় ও বিসিএস নামে দুটি গান দ্রুতই প্রকাশ পাবে তাদের নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে।

ব্যান্ড লাইনআপ:
ভোকাল ও গিটার- অরণ্য আকন, ভোকাল ও  মেলোডিকা- সাহস মোস্তাফিজ, ভোকাল ও গিটার- বাপ্পি নবী, ড্রামস- লোবান, পারকেশন আবির দাস এবং ভোকাল ও বেজ গিটার- তারেক আহসান।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর