দেশে ফিরে বাংলাদেশ নিয়ে যা বললেন আতিফ আসলাম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পিএম

শুক্রবার (২৯ নভেম্বর) ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গেয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। সে আয়োজনে যেমন ছিল সংগীতের ঝংকার, তেমনিও ব্যবস্থাপনা নিয়ে হয়েছে সমালোচনা, হয়েছে লাঠিপেটা। 

এ গায়ক ফিরে গেছেন নিজ দেশ পাকিস্তানে। গিয়ে জানালেন আয়োজন নিয়ে তাঁর মন্তব্য!

শুক্রবার রাত ৯টায় মঞ্চে ওঠেন আতিফ আসলাম। পরে টানা তিন ঘণ্টা ননস্টপ পারফরম্যান্সে দর্শক হৃদয়ে ঝড় তোলেন এই গায়ক। যদিও আয়োজকদের সঙ্গে ১ ঘণ্টা ২০ মিনিট পারফর্ম করার চুক্তি হয়েছিল আতিফ আসলামের। কিন্তু দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে বেশি সময় গান করেন এই গায়ক।

আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ কনসার্ট ঘিরে বাইরে রাস্তায় অসংখ্য দর্শকদের ভিড় করতে দেখা যায়। লম্বা লাইন পেরিয়ে দরজায় এসে প্রবেশ করতে গিয়ে মারামারির শিকার হতেও হয়েছে অনেকের। আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনস সিদ্ধান্ত পরিবর্তনে হয়রানির শিকার হয়েছেন বলে অনেকে দাবি করেছেন। শৃঙ্খলা আনতে সেনাবাহিনী কনসার্টে আগত দর্শকদের ওপর লাঠিচার্জ করে। এতে অনেককেই গুরুতর আহত হতে দেখা যায়। অগণিত মানুষের ভিড়ের কারণে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সব মিলিয়ে ব্যবস্থাপনায় ‘হযবরল’ অবস্থা!

দর্শকের প্লেকার্ড নিচ্ছেন আতিফ। ছবি: আয়োজকদের সৌজন্যে তবে আতিফের গান আর অমায়িক ব্যবহার মুগ্ধ করেছে বাংলাদেশের শ্রোতাদের। এবার আতিফও এক পোস্টে বাংলাদেশের কথা জানালেন।

আতিফ আসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে উঠে এসেছে কনসার্টের এক টুকরো বাংলাদেশ। এক মিনিটের ভিডিওতে কনসার্টের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন এই গায়ক। গান, ভক্তদের সঙ্গে সময় কাটানো, গানের তালে শ্রোতাদের উন্মাদনা, মঞ্চের লাল-নীল আলো এমনকি ভক্তদের সঙ্গে তোলা সেলফি কিছুই বাদ গেল না ভিডিওটিতে। ক্যাপশনে আতিফ লিখেছেন, ‘কৃতজ্ঞতা বাংলাদেশ।’

কিংবদন্তি সুফি গায়ক ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ইশক-এ-নুসরাত’। অনুষ্ঠানটির আয়োজক...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
টঙ্গীর উওরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে...
জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। 
জাপান সফরের অংশ হিসেবে জাপানের নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন।
তবে একটা জায়গায় মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বকালের সেরা মৌসুমের স্বীকৃতি পেয়েছে তাঁর ২০০৮ সালের অর্জন। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ভোটে এই স্বীকৃতি পেয়েছেন পর্তুগিজ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর