ফুল উৎসবে গাইবেন জেমস, থাকছে আরও ৭ ব্যান্ড

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম

মঞ্চে জেমস মানেই দর্শকের মাঝে উন্মাদনা। চারদিকে হৈ-হুল্লোড় ব্যাপার। শিগগিরই সেই চিরচেনা আমেজ পেতে যাচ্ছেন চট্টগ্রামের দর্শকরা। আগামী ৬ ফেব্রুয়ারি সেখানকার এম এ আজিজ স্টেডিয়ামে ‘ফ্লাওয়ার ফেস্ট’ তথা ফুল উৎসবের ‘গালা নাইট’ কনসার্টে গাইবেন নগরবাউল জেমস।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এ আয়োজনে গাইবে আরও ৭টি ব্যান্ড। সেই তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, লালন, অ্যাভয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ।

আয়োজকরা জানায়, চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। এর সমাপনী দিনে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। সকল দর্শকের জন্য তা উন্মুক্ত থাকবে।

এদিন বিকেলে দর্শকদের জন্য স্টেডিয়ামের গেইট খুলে দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ব্যান্ডগুলোর পরিবেশনা। তাদের পরিবেশনা শেষে হেডলাইনার হিসেবে মঞ্চে উঠবেন জেমস।

‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক ফ্যাসিবাদের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান...
স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
জামায়াতে ইসলামী এখন জামায়াত লীগ হয়েছে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর