আবারও স্থগিত অনুপমের কনসার্ট

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম

রাজধানী ঢাকায় পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায়ের গত ২৬ জুনের কনসার্ট স্থগিত হওয়ার আবারও নতুন তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে আবারও শেষ মুহূর্তে এসে স্থগিত হলো আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্ট।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফের স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন।

ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলায় হয়, “অনুষ্ঠানটি আয়োজনের লক্ষ্যে আয়োজক প্রতিষ্ঠান সকল প্রস্তুতি সম্পন্ন করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন করে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে সকল প্রস্তুতি ও অনুমোদন সম্পন্ন হওয়ার পরও ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি আয়োজন না করার সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই আকস্মিক সিদ্ধান্তে হাজারও সংগীতপ্রেমী, টিকিটধারী, শিল্পী, স্পনসর, অংশীদার এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তবু আয়োজক প্রতিষ্ঠান রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তা সম্পূর্ণরূপে অনুসরণ করছে।’

আয়োজকরা জানান, সব টিকিটধারীকে তাঁদের কেনা টিকিটের সম্পূর্ণ মূল্য অফিশিয়াল টিকেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে।

একটি রোমান্টিক গান। চার দশক আগে লেখা হয়েছিল ভালোবাসার আবহে। অথচ ২০২৬ সালের এই শ্রাবণে সেই গানই হয়ে উঠেছে শিক্ষিকাদের প্রতিবাদের ভাষা। ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি ব্যবহার করে গত দুই দিনে...
বাংলাদেশের গান নিয়ে প্রথমবারের মতো আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম সংগীত কোম্পানি ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। জনপ্রিয় ব্যান্ড চিরকুটকে আমন্ত্রণ জানিয়েছে তারা। ওয়ার্নার ব্রাদার্সের অন্যতম ভাইস...
নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলের পোস্টে হুঁশিয়ারির সুরে এ-ও বলেছিলেন যে, পরিবর্তনই একমাত্র ধ্রুবক। এই পোস্টের পরই অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ হন তাঁর অনুরাগীরা। তবে একদল ভক্ত এতে নিজেদের আপত্তির কথাও...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রশিক্ষণ শেষে দাবানল নেভানোর অভিযানে যাওয়ার...
তিনজন শারীরিক প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ও কয়েকজন মানুষের ওপর হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়ে। ঘটনাস্থলে আরও কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছিলেন, যাদের মধ্যে...
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ঢোকামাত্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনগত সহায়তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর