বাবা জসীম ও ভাই রাতুল: ‘একসাথে থাকো...’

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৪:১৫ পিএম

বাবা জসীমের কোলে ছোট রাতুল। ছবি: রাহুলের সৌজন্যে

মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা যান শক্তিমান অভিনেতা জসীম। মৃত্যুর দুই যুগ পর ভক্তদের কাছে হৃদয়বিদারক ঘটনার মাধ্যমে আবারও ফিরে এলেন এই কিংবদন্তি। কারণ, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর মেজ সন্তান এ কে রাতুল।

রাতুল জনপ্রিয় রক ব্যান্ড ওউনড’র ফ্রন্টম্যান ও বেজিস্ট। গতকাল দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে রাজধানীর একটি জিমে ব্যায়াম করতে গিয়ে মারা যান তিনি।

রাতুলের বড় ভাই এ কে রাহুল নিজেও গায়ক। আর ছোটজন এ কে সামি ড্রামার। নিজের সহোদরকে হারিয়ে দুই ভাই বাকরুদ্ধ। বেশ কয়েকবার রাহুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে সরাসরি জানান, মানসিকভাবে খুব বাজে অবস্থায় আছেন। এ বিষয়ে যোগাযোগ না করলে খুব ভালো হয়।

অন্যদিকে, রাহুল ও সামি দুজনই আধো-আধো বাক্যে ফেসবুকে কয়েকটি পোস্ট দিয়েছেন ভাই রাতুলকে নিয়ে।

সামি আজ সকালে রাতুলকে সমাহিত করে এসে পোস্ট দেন, ‌‘মাত্রই আমার বেবি ব্রাদারকে শায়িত করে এলাম।’

রাহুল ফেসবুকে রাতুলের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে একটি হাত দেখা যাচ্ছে রাতুলের বুকে। রাহুল লিখেছেন, ‘আমার ভাইটার বুকে আমার হাত।’

ছবিটি সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন রাহুল

তিনি আজ দুপুরে আরও একটি ছবি পোস্ট করেন, যেখানে বাবা জসীমের কোলে ছোট রাতুল। এর ক্যাপশনে রাহুল লেখেন, ‘একসাথে থাকো’।

রাতুল একাধারে ছিলেন রক ব্যান্ড ওউনড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী। তাঁকে তাঁর বাবা জসীমের কবরে সমাহিত করা হয়েছে। আজ সোমবার সকালে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন রাতুল।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর