খালি গায়ে শুধু শর্টস পরে গ্র্যামির মঞ্চে উঠে আলোচনায় বিবার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

‘বেবি, বেবি, বেবি, ওহ’—কী দারুণ এক পারফরম্যান্স! রোববার রাতে গ্র্যামি মঞ্চে পারফর্ম করেন জাস্টিন বিবার। তিনি পরিবেশন করেন ‘ইউকন’ গানটি, যা জুলাইয়ে প্রকাশিত তাঁর সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়াগ’–এর একটি গান।

গ্র্যামির মঞ্চে এই গায়ক ছিলেন একেবারে সাদামাটা লুকে। তিনি শুধু বক্সার শর্টস ও মোজা পরে আবেগঘন এক অ্যাকুস্টিক পরিবেশনায় অংশ নেন। সঙ্গে ছিল ইলেকট্রিক গিটার ও ড্রামস। পারফরম্যান্সের সময় ক্যামেরা বারবার দর্শকসারিতে বসে থাকা তাঁর স্ত্রী, রোড ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা হেইলি বিবারের দিকে ঘুরে যাচ্ছিল, তিনি মুগ্ধ হয়ে স্বামীর গান উপভোগ করছিলেন।

বেলিবারদের জন্য রাতটি ছিল বিশেষভাবে প্রতীক্ষিত। কারণ, চার বছর পর এই প্রথম গ্র্যামি মঞ্চে পারফর্ম করলেন বিবার। ২০২৩ সালে জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর–এর বাকি শোগুলো বাতিল করার পর সাম্প্রতিক বছরে তিনি প্রকাশ্যে পারফরম্যান্স থেকে অনেকটাই দূরে ছিলেন।

এই বিরতির সময়টায় ‘হোয়াট ডু ইউ মিন?’খ্যাত গায়ক ব্যস্ত ছিলেন ব্যক্তিগত জীবনে। ২০২৪ সালের আগস্টে তিনি ও হেইলি তাঁদের প্রথম সন্তানের বাবা–মা হন।

২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে জাস্টিন বিবার চারটি বিভাগে মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে রয়েছে সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স, সেরা পপ ভোকাল অ্যালবাম, সেরা পপ সলো পারফরম্যান্স ও অ্যালবাম অব দ্য ইয়ার।

২০১১ সালে মাই ওয়ার্ল্ড টু পয়েন্ট জিরো অ্যালবামের জন্য সেরা নতুন শিল্পী এবং সেরা পপ ভোকাল অ্যালবাম বিভাগে প্রথমবার গ্র্যামির মনোনয়ন পান বিবার। ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত দুটি গ্র্যামি জিতেছেন। ২০১৬ সালে ‘হোয়ার আর ইউ নাউ’ এবং ২০২১ সালে ‘টেন থাউজ্যান্ড আওয়ার্স’ গানের জন্য।

তাঁর পরবর্তী বড় পারফরম্যান্স অনুষ্ঠিত হওয়ার কথা আগামী এপ্রিল মাসে। সেসময় তিনি কোচেলা মিউজিক ফেস্টিভ্যালে প্রধান শিল্পী হিসেবেও মঞ্চে উঠবেন।

প্রসঙ্গত, গ্র্যামির অনুষ্ঠানের আগে জাস্টিন ও হেইলি একসঙ্গে লালগালিচায় হাঁটেন। দুজনের পোশাকে লেখা ছিল ‘আইস আউট’। আরও বেশ কয়েকজন তারকা গ্র্যামিতে আইস’র বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, যে রাষ্ট্রীয় সংস্থাটি আমেরিকায় ‘অবৈধভাবে’ থাকা অভিবাসীদের অপসারণ অভিযান পরিচালনা করছে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। ...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর